1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 7:25 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

ধর্মের নামে ভেদাবেদ বন্ধ করতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ২১, ২০২৩,
  • 578 Time View

বাসস :

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ধর্মের নামে ও স্বার্থ সিদ্ধির জন্য মানুষ বিভিন্ন সময়ে সৃষ্ট শ্রেণি ও বর্ণ প্রথা তথা ভেদাভেদ বন্ধ করতে হবে। আর মানুষে মানুষ ভেদাভেদ থাকতে পারে না।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার রাজধানীর বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ আয়োজিত দিনব্যাপী ‘ঢাকা আন্তর্জাতিক মতুয়া সাহিত্য সম্মেলন-২০২৩’ এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিভেদ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণই মানবতাবাদী মতুয়া দর্শনের মূল তত্ত্ব। এর জন্যই পূর্ণব্রহ্ম শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর মতুয়া দর্শন প্রবর্তন করেন। তাঁরই সুযোগ্য পুত্র শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর মতুয়া আন্দোলনকে সার্থকভাবে বাস্তবায়ন করেছিলেন। তিনি আজীবন সংগ্রাম করেছেন, নিজেকে উৎসর্গ করেছেন মানব সেবায়-মানব প্রেমে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মতুয়াসহ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্ম-সম্প্রদায়ের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
কে এম খালিদ বলেন, বঙ্গবন্ধু বিশ্বাস করতেন যে বিশ্ব দুই ভাগে বিভক্ত শোষক ও শোষিত এবং তিনি ছিলেন শোষিতের পক্ষে। একইভাবে মতুয়া দর্শনও শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
মতুয়া গবেষক, কবি, লেখক এবং মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ এর সভাপতি বিষ্ণুপদ বাগচী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল। আলোচনা করেন বিশিষ্ট মতুয়া গবেষক, লেখক ও ভারতের পশ্চিমবঙ্গের হরি-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ড. বিরাট কুমার বৈরাগ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক ড. স্বরোচিষ সরকার, ভারতের পশ্চিমবঙ্গের মতুয়া গবেষক ও লেখক ড. মনোজ কাঞ্জিলাল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব হরিদাস ঠাকুর, বাংলা একাডেমির উপপরিচালক ড. তপন কুমার বাগচী, ভারতের পশ্চিমবঙ্গের মতুয়া কবি ও দার্শনিক গোপাল বিশ্বাস এবং ঢাকা আন্তর্জাতিক মতুয়া সাহিত্য সম্মেলন এর যুগ্ম-আহবায়ক অ্যাড. উৎপল বিশ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আন্তর্জাতিক মতুয়া সাহিত্য সম্মেলন-২০২৩ এর আহবায়ক অ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল। শুভেচ্ছা বক্তৃতা করেন মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ এর সাধারণ সম্পাদক অ্যাড. পবিত্র মিস্ত্রী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মতুয়া শশাংক বর ও আশিস কুমার বাকচী।
ঢাকা আন্তর্জাতিক মতুয়া সাহিত্য সম্মেলন ২০২৩ -এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘কলমের টানে মিলনের গানে, প্রজ্ঞার স্পন্দনে জাগ্রত হোক মতুয়া সমাজ’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024