1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 5:53 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

মা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন পূর্ণিমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১৪, ২০২৩,
  • 591 Time View

কাগজ ডেস্ক

খবরটা বেশ আনন্দের। নতুন ঘরে মাতৃত্বের স্বাদ নিচ্ছেন দিলারা হানিফ পূর্ণিমা। এরমধ্যে ভাসলেন জন্মদিনের শুভেচ্ছা বৃষ্টিতে। সব মিলিয়ে সময়টা পূর্ণিমার পক্ষেই বইছে। যদিও বেজায় ক্ষুব্ধ হয়েছেন নায়িকা। বললেন, মাতৃত্বের খবরটি একেবারে মিথ্যা। এটা নাকি গুজব। এ প্রসঙ্গে বৃহস্পতিবার পূর্ণিমা গণমাধ্যমে বলেন, ‘জন্মদিনের আনন্দ পার না করতেই একটা ভুয়া খবরের মুখোমুখি হলাম। এটা তো আমার হাইড অ্যান্ড সিক্রেটের কিছু না। এটা তো খুশির সংবাদ। এরকম হলে আমি নিজেই আমার আইডি-পেজ থেকে জানাতাম!’

এমন খবরে পারিবারিকভাবেও বেশ বিব্রত হচ্ছেন নায়িকা। বলছেন, ‘এমন খবর প্রকাশের পর আত্মীয়-স্বজনরাও ফোন করছেন। অভিমান করে তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি! একটি ভুয়া খবরের কারণে খুব বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম।’ ক্ষোভ প্রকাশ করে ‘মনের মাঝে তুমি’ নায়িকা বলেন, ‘একের পর এক সাংবাদিক ফোন করছেন। অথচ যারা এমন ভুয়া খবরটি ছড়ালেন, তারা প্রকাশের আগে একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করলেন না। ফোন করে জানলে কী সমস্যা ছিল? এরকম তো না যে আমি ফোনে অ্যাভেইলেবল না। তাহলে তারা একটা মিথ্যা খবর কেন ছড়ালো।’ ২৫ বছরের সিনেমা ক্যারিয়ারে পূর্ণিমা বরাবরই নিজেকে সামলে চলেছেন সচেতনভাবে। অভিনয় করেছেন প্রায় ৬৫ সিনেমায়। যার বেশিরভাগই সফল। সিনে পর্দা পেরিয়ে সোশ্যাল হ্যান্ডেলেও তিনি বেশ জনপ্রিয় এখন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার সিনেমা ‘গাঙচিল’।

গত বছরের ২৭ মে ব্যক্তিগত জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেন পূর্ণিমা। স্বামী আশফাকুর রহমান রবিন পেশায় দেশের বহুজাতিক একটি প্রতিষ্ঠানের বিপণন বিভাগের কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024