1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 5:56 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

নিউ ইয়র্কে একসঙ্গে শাকিব-অপু

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ১৭, ২০২৩,
  • 600 Time View

১৬ জুলাই, ২০২৩, কাগজ ডেস্ক

বর্তমানে বাংলা সিনেমার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাকিব খান। কারণ ঈদে মুক্তি পাওয়া তার ‘প্রিয়তমা’ সিনেমা ভালো ব্যবসা করছে। এদিকে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারও এক হচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এই মুহূর্তে শাকিব-অপু দুজনই রয়েছেন যুক্তরাষ্ট্রে। তবে অবাক হওয়ার মতো বিষয় হলো দুজনকে একসঙ্গে দেখা গেছে নিউ ইয়র্কের রাস্তায়। গত শনিবার দেশের শোবিজ অঙ্গনে এটি ছিল আলোচিত টপিক। তবে এবার জানা গেল নতুন খবর। এবার নওশীন-হিল্লোলের মেয়ে মেহভিশার প্রথম জন্মদিনের অনুষ্ঠানে শাকিব খান ও অপু বিশ্বাসকে একসঙ্গে দেখা গেল। এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী দেশীয় শোবিজ তারকারাও উপস্থিত ছিলেন। জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রিচি সোলায়মান একাধিক ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা গেল শাকিব অপুকে। জানা গেছে, অনেকের মতো ন ওশীন-হিল্লোলের আমন্ত্রণ রক্ষা করতেই শাকিব খান তাদের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যান। তাদের একসঙ্গে দেখে অনেকের মনেই ফের সেই প্রশ্নই জোরালো হলো, তবে কি অপু বিশ্বাসের সঙ্গে একই ছাদের নিচে থাকতে যাচ্ছেন শাকিব খান? এদিকে, শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটি দেশে বিদেশে ভালো ব্যবসা করছে। আর এ কারণে ঢাকাই সিনেমার এ শীর্ষ নায়ক অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024