1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 5:51 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১২, ২০২৬,
  • 44 Time View

কাগজ প্রতিবেদক
গত ২৪ ঘন্টায় হাম আক্রান্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামে চিকিৎসাধীন অবস্থায় মোট ১২ শিশুর মৃত্যু হলো। গত শনিবার (১১ এপ্রিল) ময়মনসিংহের গৌরীপুর থেকে ১০ মাসের শিশু ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পর মৃত্যু হয়। এদিকে গত ২২ এপ্রিল ফুলপুর থেকে হামের উপসর্গ নিয়ে ৯ মাসের একটি ছেলে শিশু হাসপাতালে ভর্তি হয়। পরে শনিবার (১১ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়। দুজনেরই হাম ছাড়াও নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট ছিল।
এছাড়াও গত ২৪ ঘন্টায় আরও ২৬ শিশু হামের উপসর্গ নিয়ে এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৭৩ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ৩৯৭ জন সন্দেহভাজন হামে আক্রান্ত রোগী এ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে তারমধ্যে ৩১২ জন চিকৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ১২ জনের মৃত্যু হয়েছে। বাকিরা এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024