1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 5:56 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

এক কাঁঠালের ওজন ৫০ কেজি

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ২৬, ২০২৩,
  • 637 Time View

কাগজ প্রতিবেদক, নান্দাইল :

ময়মনসিংহ নান্দাইলে কৃষি মেলায় দেখা মিলেছে ৫০ কেজি ওজনের এক কাঁঠাল। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে এমনই কাঁঠালের দেখা গেছে উপজেলা পরিষদ চত্বরের কৃষি মেলায়। বিশাল কাঁঠালটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে। কেউ কেউ আবার সেলফি তুলছেন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কৃষক নজরুল ইসলামের বাগানে বিশাল আকৃতির এ কাঁঠাল ধরেছে। মঙ্গলবার সকালে থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া কৃষি মেলায় কাঁঠালটি প্রদর্শনে এনেছেন তিনি। কৃষক নজরুল ইসলাম বলেন, বেশ কয়েকটি গাছে বিশাল বিশাল কাঁঠাল ধরেছে। এটি সবচেয়ে বড় কাঁঠাল। কৃষি মেলা প্রদর্শনে এনেছি। কাঁঠাল দেখতে মানুষজন ভিড় করছে।
এ বিষয়ে নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, কাঁঠাল একটি যৌগিক ফল। কাঁঠালের ভালো জাত ও উর্বর মাটির কারণে আকার অনেক সময় বড় হয়ে থাকে। নান্দাইলের মাটি উর্বর হওয়ায় প্রচুর কাঁঠাল জন্মে। বিশাল আকৃতির কাঁঠালের সঙ্গে আমি নিজেও ছবি তুলেছি।
সকালে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। এতে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024