1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 5:51 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

বন্যার ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে জাপানের সহযোগিতা চাইলেন কৃষি উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪,
  • 482 Time View

বাসস

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে সাম্প্রতিক বন্যায় আমন ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে অন্যতম উন্নয়ন সহযোগী জাপানের সহযোগিতা প্রয়োজন। আজ সচিবালয়ে কৃষি মন্ত্রনালয়ে নিজের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি সাক্ষাৎ করতে এলে একথা বলেন জাহাঙ্গীর আলম।
জবাবে জাপানের রাষ্ট্রদূত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিজ দেশের সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, জাপান সরকারের ‘জাপান প্ল্যাটফর্মের’ আওতায় এনজিও’র মাধ্যমে বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন সেক্টরে সহযোগিতা প্রদান করবে। এ জন্য তার সরকার জাপান প্ল্যাটফর্মকে ২ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে জাপানী নাগরিকদের নিরাপত্তা এবং জাপানী বিনিয়োগে বিভিন্ন শিল্প কারখানার নিরাপত্তার বিষয়ে রাষ্ট্রদূত জাপানের উদ্বেগের কথা জানালে উপদেষ্টা এ বিষয়ে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেন।
উপদেষ্টা বলেন, দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযানে সন্ত্রাসীদেরকেও গ্রেফতার করা হবে।
তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্বাভাবিক। তাদের নাগরিক এদেশের জন্য নিরাপদ নয়। অপরাধীরা মিয়ানমারে মাদক উৎপাদন করে তা আমাদের দেশে পাচার করে। সরকার রোহিঙ্গা ক্যাম্প ও আশে পাশের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। পাশাপাশি মাদক পাচার রোধেও কঠোর অবস্থান নিয়েছে । মিয়ানমারকে তাদের নাগরিকদের দেশে ফেরৎ যেতে হবে বলে উল্লেখ করেন জাহাঙ্গীর আলম।
বৈঠকে জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব  ইশি হিদেয়াকি এবং আইওয়াসাকি দাইচি সহ কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024