1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 5:55 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

মবকাণ্ডে কাউকেই ছাড় নয়: ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ২৪, ২০২৫,
  • 304 Time View

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: ডিএমপি ফেসবুক পেজ
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: ডিএমপি ফেসবুক পেজ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্পষ্ট করে জানিয়েছেন, রাজধানীতে কোনো ধরনের ‘মব’ বা জনরোষকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। যারা এমন পরিস্থিতি সৃষ্টি করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে তিনি সতর্ক করেছেন।

মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি সদর দপ্তরের ষষ্ঠতলায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, মব নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের কোনো গাফিলতি থাকলে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় এক ব্যক্তিকে আটকের তথ্য নিশ্চিত করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত রোববার রাজধানীর উত্তরার একটি বাসায় ঢুকে একদল ব্যক্তি নূরুল হুদাকে টেনে বের করে এনে জুতার মালা পরিয়ে হেনস্তা করে এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় তাকে জুতায় আঘাত ও ডিম ছুড়ে মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।

ঘটনার পরই অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানায়, ‘নূরুল হুদাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি ও ফৌজদারি অপরাধ। এ ধরনের “মব” পরিস্থিতি দমন এবং দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, ‘যারা “মব” সৃষ্টি করে আইন হাতে তুলে নিচ্ছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি কিংবা ডাকাতির মতো অভিযোগে মামলা করা হবে।’ তিনি হুঁশিয়ার করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের জনরোষ বা উচ্ছৃঙ্খল আচরণ বরদাস্ত করা হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024