1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 5:49 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

নির্বাচনে ময়মনসিংহ সেক্টরের সীমান্তবর্তী ১১টি উপজেলায় এককভাবে ১২৬ প্লাটুন বিজিবি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬,
  • 112 Time View

কাগজ প্রতিবেদক ;

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিতকরণে ময়মনসিংহ সেক্টরের ১১টি সীমান্তবর্তী উপজেলায় ১২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এককভাবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। নির্বাচন সামনে রেখে দুই হাজার ৫২০ জন বিজিবি সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেক্টরের অধীনে ৬২ উপজেলার ৩৯টি সংসদীয় আসনে ১২৬ প্লাটুন বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এর মধ্যে শেরপুর জেলার নালিতাবাড়ী, নকলা ও শ্রীবরদী, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া, জামালপুর জেলার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ, কুড়িগ্রাম জেলার রৌমারী ও চররাজিবপুর এবং নেত্রকোণা জেলার কলমাকান্দা ও দুর্গাপুর এই ১১টি সীমান্তবর্তী উপজেলায় বিজিবি এককভাবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ বিজিবি সেক্টর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপস্) মেজর মুহাম্মদ হাসানুল ইসলাম)। তিনি জানান, নির্বাচনী দায়িত্বের পাশাপাশি ২৪২.৫ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে ৪৮টি বিওপি ও ৫টি আইএসপি/এলসিপিতে পূর্ণ সক্ষমতায় সীমান্ত সুরক্ষায় নিয়োজিত থাকবে। জাতীয় নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে বিজিবি। দেশের সীমান্ত পাহারার পাশাপাশি নির্বাচনকালিন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী হিসেবে বিজিবি বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
এছাড়াও সেক্টরের আওতাধীন সীমান্তবর্তী এলাকাসমূহে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত অপরাধ, চোরাচালান ও অন্যান্য সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি কার্যকর গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। ##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024