1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 7:23 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

হালুয়াঘাট ও ধোবাউড়ায় বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প, ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ১৪, ২০২৪,
  • 326 Time View

কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন্যার্তদের বিনামুল্যে মেডিক্যাল ক্যাম্প, ত্রাণ বিতরণ ও অর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড এর ব্যবস্থাপনায় ৪০৩ ব্যাটেল গ্রুপ বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে আটশত দরিদ্র ও দুঃস্থ ব্যক্তিদের স্বাস্থ্যসেবায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।
গতকাল সোমবার সকালে হালুয়াঘাট ধারা উচ্চ বিদ্যালয় মাঠে সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড এর ভারপ্রাপ্ত জিওসি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিজিবিএম, বিএএম, এনডিসি, পিএসসি মেডিক্যাল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করেন। এছাড়াও ৫০টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ পর্যন্ত দুটি উপজেলায় সদর দপ্তর আর্টডক এর অধীনস্থ ৪০৩ ব্যাটল গ্রুপ মোট ৩৬৯ জন দুর্গতদের উদ্ধার, ২ হাজার ৪৫০ প্যাকেট ত্রাণ বিতরণ এবং ১ হাজার ৮০০ জনকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছে।
ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ৯টি ইউনিয়নের ৫৩ টি গ্রাম আকসি¥ক বন্যায় প্লাবিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড এর অধীনস্থ ৪০৩ ব্যাটল গ্রুপ নিরবিচ্ছিন্নভাবে বন্যার্তদের উদ্ধার অভিযান পরিচালনা করে আসছে। বন্যাকবলিত বিভিন্ন স্থানে আটকে থাকা অসহায় মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এই ধরণের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024