1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 7:32 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ভালুকার কৃতি সন্তান সুলতানা রাজিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৫, ২০২৪,
  • 458 Time View

কাগজ প্রতিবেদক, ভালুকা
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কৃতি সন্তান বাড্ডা থানাধীন হাজী মাদবর আলী হাচানিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক(ইংরেজি) সুলতানা রাজিয়া।শনিবার (৫অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবসে সকাল ১০টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে সারাদেশের শ্রেষ্ঠ গুণী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে এই পুরষ্কার তুলে দেওয়া হয়।
সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা.বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এস এম এ ফায়েজ, ইউনেস্কো ঢাকার প্রধান সুসান ভিজে (প্রমুখ)।
প্রসঙ্গ, সিনিয়র শিক্ষক(ইংরেজি) সুলতানা রাজিয়া জাতীয় শিক্ষা সপ্তাহে (২০২৪) বাড্ডা থানা পর্যায়ে দুই বার, মহানগর পর্যায়েও দুই বার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সুলতানা রাজিয়া বাড্ডা থানা হাজী মাদবর আলী হাচানিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক(ইংরেজি) হিসেবে কর্মরত। তিনিইতোপূর্বে উপজেলা পর্যায়ে গতবছরও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন ।
সুলতানা রাজিয়া বলেন, আজকের এ সাফল্যে আমি ভীষণ আনন্দিত এবং গর্বিত। শিক্ষক হিসেবে আমার এই প্রাপ্তি শিক্ষকতা পেশায় অনুপ্রাণিত করবে। শিক্ষক হচ্ছেন জাতি গড়ার কারিগর। একজন আদর্শ শিক্ষক হয়ে জাতি বিনির্মানে ভূমিকা রাখতে কাজ করে যেতে চাই। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানের প্রতি, শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব বোধ থেকে আদর্শ শিক্ষাদানে নিজেকে নিয়োজিত রেখে বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কাজ করে যাচ্ছি।তার এই প্রাপ্তিতে নিজের প্রতিষ্ঠান প্রধান, সহকর্মী, শিক্ষার্থী, পরিচালনা কমিটি তার নিজের গ্রামের মানুষ শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024