1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 8:22 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে উচ্চশিক্ষার উন্নতিতে সাহায্য করতে আগ্রহী

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২, ২০২৪,
  • 364 Time View

কাগজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি সেকশনের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল আজ নগরীর আগারগাঁও এলাকায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফয়েজের সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠকে এ তথ্য জানান।
মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফেন ইবেলি, ডেপুটি ডিরেক্টর ব্রেন ফ্লানিগান এবং পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট রায়হানা সুলতানা।
বৈঠকে স্টিফেন ইবেলি যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এই অংশীদারিত্ব উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাধ্যমে উচ্চশিক্ষার মান উন্নয়নে সাহায্য করবে।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডঃ এসএমএ ফায়েজ দেশে উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করার জন্য মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।
তিনি তরুণ প্রজন্ম ও ছাত্রীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপ সুবিধাসহ উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়ানোর জন্য প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান।
ড. ফয়েজ বলেন, বাংলাদেশী মেধাবী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিশ্ব নাগরিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি দেশে ফিরে নতুন বাংলাদেশ গড়তে অবদান রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানান।
বৈঠকে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান ও অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সচিব ড. মোঃ ফখরুল ইসলাম এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024