1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 9:45 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

প্রকাশ্যে মিছিল-সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ২৬, ২০২৩,
  • 395 Time View

কাগজ প্রতিবেদক :

ময়মনসিংহে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার অনুমতি চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে অনুমতি চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর আবেদন করেন সংগঠনটি।
মহানগর জামায়াতের কার্যকরী কমিটির সদস্য একেএম আমানুল্লাহ বাদলের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল অনুমতি চেয়ে পুলিশ সুপার কার্যালয়ে চিঠি পৌঁছে দেন।
লিখিত আবেদনে বলা হয়, আগামী শুক্রবার জুমার পরে চরপাড়া মোড়ে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাংবিধানিক অধিকার সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। মহানগর জামায়াতের প্রচার ও দপ্তর সম্পাদক মো. আল হেলাল তালুকদার স্বাক্ষরিত আবেদনে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।
মহানগর জামায়াতের প্রচার ও দপ্তর সম্পাদক মো. আল হেলাল তালুকদার বলেন, সর্বশেষ ২০১৩ সালের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে সমাবেশ করা হয়েছিল। দীর্ঘ ১০ বছর পর প্রকাশ্যে কর্মসূচি করার অনুমতি চাওয়া হয়েছে। নেতাকর্মীরা শান্তিপূর্ণ সমাবেশের জন্য মুখিয়ে রয়েছেন। পুলিশের দিক নির্দেশনা অনুযায়ী বিক্ষোভ মিছিলটি করা হবে।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, সমাবেশ ও মিছিলের আবেদনটি যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত দেওয়া হবে।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024