1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 6, 2026, 12:14 am
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ১৬, ২০২৩,
  • 403 Time View

১৬ জুলাই ২০২৩, কাগজ প্রতিবেদক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালের তৃতীয় তলায় ডেঙ্গু আইসোলেশন ওর্য়াডে শয্যার বাইরেও মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু আক্রান্তরা। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ২৪ জন নতুন রোগি ভর্তিসহ হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছে ৭০ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ৫২ জন পুরুষ, ১৪ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৮ জন রোগি। ১০ জুলাইেেয়র পর থেকে এখন পর্যন্ত কোন মৃত্যু নাই।
রবিবার দুপুরে হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট এবং ডেঙ্গু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ফরহাদ হোসেন হীরা যুগান্তরকে জানান, ডেঙ্গু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশী থাকায় অনেক রোগি মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। তবে অতি দ্রুত চাহিদা মোতাবেক শয্যা বাড়ানো হবে। এছাড়াও রোগিদের জন্য হাসপাতালে অক্সিজেন, ফ্লুইডসহ যাবতীয় চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। হাসপাতালের পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে মশারি, খ্যাদ্য ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বর্তমানে ৫০ শয্যার পৃথক ওয়ার্ড চালু রয়েছে। প্রয়োজনে দ্রুত চাহিদা অনুযায়ী ওয়ার্ডের শয্যা বৃদ্ধি করা হবে।
এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ডেঙ্গু সচেতনতায় সাধারন মানুষ ও স্কুলগুলোতো সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন করছে। প্রতিটি এলাকায় সচেতনতামুলক মাইকিং ও প্রচারনা চালাচ্ছে।
উল্লেখ্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসের ২ জুলাই বিলকিস বেগম, ৭ জুলাই আব্দুর রাজ্জাক এবং ১০ জুলাই আসমা বেগম নামে চিকিৎসাধীন অবস্থায় তিনজন রোগীর মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024