1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 6, 2026, 12:07 am
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী বিএনপির বিরুদ্ধে কাজ করছে: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩,
  • 374 Time View

কাগজ ডেস্ক

কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের উন্নয়নের কারণে জনগণ বর্তমান সরকার ও আওয়ামী লীগের সঙ্গে আছে। ইনশা আল্লাহ আন্দোলন করে সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য দুইটি, বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করবো ও শান্তির-উন্নয়ন সমৃদ্ধির বাংলাদেশ গড়বো। সে লক্ষ্যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা রাজনৈতিকভাবে ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান থেকে সন্ত্রাসী বিএনপির বিরুদ্ধে কাজ করছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কেন্দুলে একটি আমবাগান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। ‘একদফা হোক বা বহু দফা হোক বিএনপির কোনো আন্দোলনে সফল হবে না’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচন দেশের সবচেয়ে স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু নির্বাচন। সেটাও বিএনপি মানেনি। সেদিন থেকেই আন্দোলন শুরু করেছে। ২০১৪ সাল থেকে বাড়িতে আগুন দিয়েছে, মানুষ হত্যা করেছে, ১৫ সালে ৩০০ মানুষ পুড়িয়ে হত্যা করেছে। পাক বাহিনীর চেয়েও বর্বর, নির্মম, নিষ্ঠুর বিএনপির সন্ত্রাসী কার্যক্রম। এখন তারা ক্ষেত্র প্রস্তুত করেছে নিরপেক্ষ নির্বাচনের। বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে, তবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। জনগণ পাশে না থাকলে আন্দোলন করে কেউ কোনোদিন সফল হয়নি। তিনি বলেন, ২০১১ সাল থেকে প্রতিদিনই সমাবেশ করছে বিএনপি। এখন তাদের পায়ের নিচে মাটি নেই। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থেকে নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। যতই সমাবেশ করুক না কেন, তারা এই কবর থেকে উঠতে পারবে না। এ সময় উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটেটর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (গবেষণা অনুবিভাগ) রেহানা ইয়াসমিন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার মো. ছায়েদুল হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024