1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 11:16 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

কিশোরগঞ্জের হোসেনপুরে চাচার হাতে ভাতিজা ও ভাতিজি নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩,
  • 368 Time View

কাগজ প্রতিবেদক, কিশোরগঞ্জ,

 

কিশোরগঞ্জের হোসেনপুরে চাচার হাতে ভাতিজা মাহমুদুল হাসান আলমগীর (৩০) ও ভাতিজি নাদিরা খাতুন (২২) নিহত হয়েছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোর ৬ ঘটিকায় হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা পূর্ব পাড়া গ্রামে জমির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে আপন চাচা আব্দুল কাদির (৫৫) ও তার স্বজনেরা দা ও কুড়াল দিয়ে কয়েকজনকে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে ভাতিজা মাহমুদুল হাসান আলমগীর ঘটনাস্থলে মারা যায়। ভাতিজি নাদিরা খাতুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

স্থানীয়রা জানান, উপজেলার উত্তর কুড়িমারা পূর্ব পাড়া গ্রামের মৃত হোসেন আলীর দুই পুত্র শামসুল ইসলাম ও আব্দুল কাদিরের মধ্যে কিছুদিন ধরে জমির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র বিরোধ চলে আসছিল। এঘটনায় শামসুল ইসলামের স্ত্রী আছমা খাতুন (৫০) ও পুত্র হুমায়ুন কবির (২৮) এবং সালমান (২০) গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। নিহত মাহমুদুল হাসান আলমগীর এমবিএ পাশ করে সিলেট শহর এলাকায় ব্যবসা পরিচালনা করতেন। পারিবারিক কাজে গত বুধবার রাতে বাড়িতে আসেন। নিহতের স্ত্রী ফাহিমা সুলতানা নিলা জানান, ঘাতকরা আমার স্বামীকে খুন করেছে। আমার একমাত্র ১৮ মাসের শিশু পুত্র আয়নকে নিয়ে কিভাবে বাঁচব। আমি স্বামী হত্যার সুষ্ঠু বিচার চাই। নিহতের বাবা শামসুল ইসলাম জানান, আমার ভাই আব্দুল কাদির ও তার পুত্রদ্বয় আরমান ও ইমরান একসাথে আমার দুইটি সন্তানকে হত্যা করেছে। খুনিরা পরিকল্পিত ভাবে আমার সাজানো সংসার ধ্বংস করে দিয়েছে। খবর পেয়ে কিশোরগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024