1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 9:50 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

ঈশ্বরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৮, ২০২০,
  • 572 Time View

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের সঙ্গে সংঘর্ষে আউয়াল খান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়ার পথে সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত আউয়াল খান (৫৫) উপজেলার তারুন্দিয়া গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানান, সোমবার সকালে উপজেলার তারুন্দিয়া গ্রামে জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে আউয়াল খানের সঙ্গে তার চাচাতো ভাই সাইফুলের সংঘর্ষ হয়। এতে আউয়াল খান ও তার ছেলে কবির (২৫) গুরুতর আহত হয়।

পরিবারের লোকজন তাদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে আউয়াল খানের অবস্থার অবনতি ঘটলে বিকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে সন্ধ্যায় আউয়াল খান মারা যান।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024