1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 9:48 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

মার্কিন বিমানবাহী জাহাজের ৫০০০ নৌ সেনা মারা পড়বে!

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১, ২০২০,
  • 595 Time View

মার্কিন বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্টের ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, করোনাভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত বিমানবাহী এ রণতরীকে শিগগিরই খালি না করা হলে আমেরিকা নাবিকেরা সব মারা যাবে। জাহাজে অন্তত পাঁচ হাজার নৌ সেনা রয়েছে।

প্রশান্ত মহাসাগরে অবস্থানরত জাহাজ থিওডোর রুজভেল্টে আরো এক সপ্তাহ আগে বেশ কয়েকজনকে পরীক্ষার মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত বলে চিহ্নিত করা হয়। এ সম্পর্কে চার পৃষ্ঠার চিঠিতে ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার জাহাজের পরিস্থিতি বিস্তারিত বর্ণনা করেছেন।

পরমাণুচালিত ওই জাহাজটির আরো সেনাকে এরইমধ্যে করোনা পরীক্ষা করা হয়েছে। তিনি বলেন, বিমানবাহী এ যুদ্ধজাহাজে পর্যাপ্ত পরিমাণে কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে রাখার সুবিধা নেই। বর্তমানে করোনাভাইরাসের বিরুদ্ধে জাহাজে খুবই ধীরগতিতে প্রচেষ্টা চলছে এবং এভাবে এই ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা করা যাবে না।

ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার বিমানবাহী জাহাজের সেনাদের দ্রুত সরিয়ে নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “স্বল্প সময়ের মধ্যে এসব সেনাকে জাহাজ থেকে আইসোলেশনে নেয়া দরকার। আমরা বর্তমানে যুদ্ধের ভেতরে নেই এবং সেনাদের মরারও প্রয়োজন নেই।” তিনি বলেন, “এখনই যদি সঠিক সিদ্ধান্ত আমরা না নিতে পারি তাহলে আমাদের সবচেয়ে বিশ্বস্ত সম্পদ আমাদের সেনাদেরকে আমরা হারাবো।” তিনি আরো বলেছেন, জাহাজে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দ্রুত ছড়িয়ে পড়ছে।
সূত্র : পার্স টুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024