1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 7:25 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১২, ২০২৬,
  • 52 Time View
মাজহারুল ইসলাম:
০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৫৮ হাজার ৬৬৮ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার সকালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন। সচেতনতা ও টিকার বিকল্প নেই বলে সবাইকে টিকা  নেওয়ার আহ্বান জানান সিটি প্রশাসক। এদিকে টিকা পেয়ে খুশি টিকা নিতে আসা অভিভাবকরা।
সিটি কর্পোরেশন সুত্রে জানা যায়, নগরীর ৩৩টি ওয়ার্ডে ৭০টি কেন্দ্রে ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই টিকাদান কর্মসুচি চলবে। এজন্য মসজিদ ও মন্দিরে জনসচেতনতায় সবাইকে আহ্বান জানানো হচ্ছে পাশাপাশি নগরীতে মাইকিং করা হচ্ছে। সিটি কর্পোরেশনের বাইরে থেকে নির্ধারিত কেন্দ্রে এসে টিকা নিতে পারবে বলেও জানান সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ।
টিকাদান কর্মসূচিতে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মাজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, স্বাস্থ্য ও স্যানিটারী কর্মকর্তা দীপক মজুমদার সহ সিটি কর্পেরেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024