1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 7:26 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

ফুলপুর পৌরসভার সাবেক মেয়র শশধর সেন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৩, ২০২৪,
  • 314 Time View

কাগজ প্রতিবেদক
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাবেক মেয়র ও ফুলপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শশধর সেনকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথবাহিনীর একটি দল রোববার ভোর রাত সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
কোতোয়ালী মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান জানান, ফুলপুর থানার বিস্ফোরক আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে রোববার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের ৩২৩টি পৌরসভার সঙ্গে ফুলপুর পৌরসভার মেয়রও অপসারিত হয়। ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে প্রথম পৌর মেয়র হয়েছিলেন শশধর সেন। পাঁচ আগস্টের পর আত্মগোপনে ছিলেন শশধর সেন। এলাকায় না গেলে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার একটি বাসায় অবস্থান করছিলেন। মোবাইল প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থানের খবর পেয়ে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024