1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 7:25 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

বাকৃবিতে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধনের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ২, ২০২৪,
  • 357 Time View

কাগজ প্রতিবেদক, বাকৃবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘রক্তদানে সাতাশে বাঁধন, স্বপ্ন জয় করবে সাধন’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধনের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) আনন্দ র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে বিকাল সাড়ে ৪ টায় সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষের সামনে থেকে একটি আনন্দ র‌্যালী বের করে ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাঁধনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সংগঠনটির ২৭ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তাদের কার্যালয়ে কেক কাটা হয় এবং একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সংগঠনটির সভাপতি সোয়েব মীমের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার ফেরদাউস রিফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকী।এছাড়াও সংগঠনটির প্রায় শতাধিক সদস্য এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক বলেন, বাঁধন একটি অনন্য প্রতিষ্ঠান। এ সংগঠনের সদ্যসবৃন্দরা মানুষের কল্যাণ এবং জীবন রক্ষার্থে কাজ করে। নিজেরা রক্ত দান এবং রক্ত সংগ্রহ করে মুমূর্ষু ব্যক্তির জীবন বাঁচায়, যা নিঃসন্দেহে পুণ্যের কাজ। এছাড়াও এই সংগঠন শিক্ষার্থীদের দলবদ্ধ কাজ এবং প্রতিকূল পরিবেশে সমস্যা সমাধান করতে শেখায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024