1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 5:49 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

স্কটল্যান্ডের স্বাধীনতার পুরোধা আলেক্স স্যামন্ড প্রয়াত

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ১৩, ২০২৪,
  • 395 Time View

কাগজ ডেস্ক
স্কটল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা এবং সাবেক নেতা অ্যালেক্স স্যামন্ড মারা গেছেন। স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) শনিবার এ খবর জানায়। তার বয়স হয়েছিল ৬৯ বছর। স্যামন্ড ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্কটল্যান্ডের নেতৃত্ব দেন। যুক্তরাজ্যের মিডিয়া রিপোর্ট করেছে যে উত্তর মেসিডোনিয়ায় একটি বক্তৃতা দেওয়ার পরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উত্তর মেসিডোনিয়ার সরকার জানিয়েছে যে মি. সামন্ড শনিবার স্থানীয় সময় সাড়ে তিনটার দিকে ওহরিড শহরের কাছে ইনেক্স ওলজিকা হোটেলে অজ্ঞান হয়ে পড়েন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তিনি দুপুরের খাবারের সময় ভেঙে পড়েন এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসএনপি’র অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে আলেক্সের একটি সাদা-কালো ছবির ওপরে লেখা হয়েছে, ‘এসএনপি’র সাবেক নেতা ও স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার আলেক্স স্যামন্ড মারা গেছেন।’

এতে আরো বল হয়, ‘তার নেতৃত্ব এসএনপিকে মূলধারায় ও স্কটিশ সরকারে নিয়ে আসে।’ ‘তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের একজন টাইটান।’ স্কটল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাজনীতিবিদকে রাজনৈতিক মহল জুড়ে শ্রদ্ধা জানানো শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সালমন্ডকে ‘স্কটল্যান্ড ও যুক্তরাজ্যের রাজনীতির একজন স্মৃতিবিজড়িত ব্যক্তিত্ব’ বলে অভিহিত করে বলেছেন তিনি ‘একটি দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন’।

স্টারমারের পূর্বসূরি, রক্ষণশীল নেতা ঋষি সুনাক বলেছেন, সালমন্ড ‘আমাদের রাজনীতির এক বিশাল ব্যক্তিত্ব ছিলেন’। ‘যদিও আমি সাংবিধানিক প্রশ্নে তার সাথে একমত নই, বিতর্কে তার দক্ষতা বা রাজনীতির প্রতি তার আবেগকে অস্বীকার করা যায় নি।’

স্কটল্যান্ডের বর্তমান ফার্স্ট মিনিস্টার ও এসএনপি নেতা জন সুইনি বলেছেন, তিনি আলেক্সের ‘অকাল মৃত্যু’তে ‘গভীরভাবে মর্মাহত ও দুঃখিত’। তিনি আরো বলেন, ‘অ্যালেক্স তার দেশকে ভালোবাসতেন, দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তার দেশের স্বাধীনতার জন্য নির্ভীকভাবে লড়াই করেছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024