1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 8:28 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

সার্কে করোনাভাইরাস : সবচেয়ে বেশি আক্রান্ত পাকিস্তানে, মৃত ভারতে

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১, ২০২০,
  • 591 Time View

এশিয়ার সার্কভুক্ত আটটি দেশই এখন করোনাভাইরাসে আক্রান্ত। দেশগুলোতে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত সহনীয় পর্যায় থাকলেও এই হার যেকোনো সময় লাগাম ছাড়া হতে পারে।

সার্কভুক্ত দেশেগুলোর মধ্যে আক্রান্তের সংখ্যায় এগিয়ে পাকিস্তান। বুধবার পর্যন্ত পাকিস্তানে মোট আক্রান্ত এক হাজার ৯৩৮ জন আর মৃতের সংখ্যা ২৬ জন। দেশটিতে নতুন মৃতের সংখ্যা ৫ জন। তবে মৃতের দিক থেকে এগিয়ে আছে ভারত। ভারতে মোট এক হাজার ৩৯৭ জনের মধ্যে মারা গেছে মোট ৩৫ জন। দেশটিতে মৃতের হার ২৩ শতাংশ।
এরপর আসছে শ্রীলঙ্কা। দেশটিতে মোট আক্রান্ত ১৪৩ আর মৃত্যুর সংখ্যা ২ জন।
আফগানিস্তানে মোট আক্রান্ত ১৯৬ জন ও মারা গেছে চারজন। মালদ্বীপে আক্রান্ত ১৯ জন হলেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

তবে কোভিড-১৯ রোগীর সংখ্যায় এখনো পিছিয়ে ভুটান ও নেপাল। এখন পর্যন্ত দেশ দুটিতে যথাক্রমে চার ও পাচ জন আক্রান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত দেশ দুটিতে কোনো মৃতের খবর পাওয়া যায়নি।

সার্ক প্রতিষ্ঠাতা বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৪। ৭ মার্চ প্রথম শনাক্তের পর বাংলাদেশে মৃতের সংখ্যা ছয়জন। সংখ্যা দেখে সামান্য মনে হলেও বাংলাদেশে মৃত্যুর হার ১১ দশমিক ৩৬ শতাংশ। যা ভয়াবহ কিছুরই ইঙ্গিত দিচ্ছে।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সর্বপ্রথম নেপালে জানুয়ারির ২৩ তারিখে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়। তারপরই একে একে আক্রান্ত হয়েছে বাকি দেশগুলো।

এই সার্কভুক্ত আট দেশে মৃতের সংখ্যা মোট ৭৩ জন। আর মোট আক্রান্ত ৪ হাজার ১০৩ জন।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এশিয়ার সার্কভুক্ত দেশগুলোসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১১ টি দেশ ভয়াবহ ঝুঁকির মাঝে রয়েছে।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024