1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 6, 2026, 12:15 am
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

সরকারের পদত্যাগ করার প্রশ্নই আসে না : কামরুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১৫, ২০২৩,
  • 396 Time View

১৫ জুলাই, ২০২৩, বাসস :

সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, সরকারের পদত্যাগ করার প্রশ্নই আসে না। সংবিধান অনুযায়ি নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার কখনোই আসবে না।
কামরুল ইসলাম আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এই আলোচনা সভার আয়োজন করে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, সরকার বিরোধিতার নামে রাষ্ট্রদ্রোহিতা করছে বিএনপি ও জামায়াত। বিদেশিরা এসে অনুধাবন করেছে যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করলে তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে, তবে সহিংসতার পথে হাঁটলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি এখন গনতন্ত্রের কথা বলে, কোথায় গণতন্ত্র ছিল, কোথায় মানবতা ছিল তাদের আমলে। এখন গণতন্ত্রের জন্য মায়াকান্না করছেন তারা। বিএনপি শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপির মুখে আইনের শাসন ও গণতন্ত্রের কথা মানায় না। অসংখ্য নেতাকর্মীকে নির্যাতন করেছিল তারা। সংগঠনের সভাপতি আসাদুজ্জমান দূর্জয় স্মরণ সভায় সভাপতিত্ব করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024