1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 9:33 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

সদরের উন্নয়নে ধর্ম-বর্ণ নির্বিশেষে ধানের শীষে ভোট চাইলেন ওয়াহাব আকন্দ; ময়মনসিংহ-৪ সদর আসনে ধানের শীষের বিশাল গণমিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬,
  • 90 Time View

কাগজ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ গড়তে সহযোগিতা করার আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ওময়মনসিংহ-৪ সদর আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এসময় তিনি প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গিকার ব্যক্ত করেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে নির্বাচনি শেষ প্রচার মিছিলপূর্ব এক সমাবেশে বিএনপির প্রার্থী এই আহবান জানান।

ওয়াহাব আকন্দ আরও বলেন- আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় ময়মনসিংহের স্থানীয় প্রশাসন একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের ঈমানি দায়িত্ব করবে বলে আমি আশা করছি। পাশাপাশি সদরবাসির প্রতি আমার প্রত্যাশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনারা ধানের শীষে ভোট দিয়ে অবহেলিত সদর আসনের উন্নয়নে কাজ করার সুযোগ দিন।
এর আগে ধানের শীষের পক্ষে একটি প্রচার মিছিল নগরীর সার্কিট হাউজ মাঠ থেকে শুরু হয়ে টাউন হল, জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনারপাড় ও চরপাড়া এলাকা প্রদিক্ষণ করে পলিটেকনিক মাঠে গিয়ে শেষ হয়। এই মিছিলের নেতৃত্ব দেন ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক এনামুল হক আকন্দ লিটনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে প্রচার মিছিল উপলক্ষ্যে দুপুরের পর থেকে নগরীর ৩৩ ওয়ার্ডসহ সদর উপজেলার ৯৯টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে টাউন হল প্রাঙ্গনসহ আশপাশ এলাকায় জড়ো হয়। এ সময় ধানের শীষের মিছিলে মুখরিত হয়ে উঠে পুরো নগরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024