1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 9:35 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

শেখ হাসিনার ফাঁসির দাবিতে ময়মনসিংহে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ১৪, ২০২৪,
  • 174 Time View

কাগজ প্রতিবেদক
দেশব্যাপী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে গণহত্যার বিচার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে অবস্থান কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। বুধবার দুপুরে নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বিএনপির অঙ্গসহযোগী ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শিব্বির আহমেদ বুলু, মাহবুবুর রহমান, সম্মিলিত পেশাজীবী পরিষদের বিভাগীয় আহ্বায়ক প্রফেসর ড. শাহজাহান, সদস্য সচিব ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ তার ধুসরদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সমাবেশ শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024