1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 9:59 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

শনিবার থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২, ২০২৪,
  • 249 Time View

কাগজ ডেস্ক
আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে উপদেষ্টারাও উপস্থিত থাকবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানিয়েছেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ আলোচনার মুখ্য বিষয় হবে সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। সেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।
সম্প্রতি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। ১ অক্টোবর থেকে তাদের কাজ শুরুর কথা ছিল। তবে এর মধ্যেই সরকার সিদ্ধান্ত নেয়, আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। পরে এসব কমিটি কাজ শুরু করবে।
গত সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনে বলেন, রাষ্ট্র সংস্কার কার্যক্রমের জন্য ছয়টি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে এসব কমিটি কাজও শুরু করেছে। আগামী ১ অক্টোবর থেকে এসব কমিটির কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার মনে করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগেই আলোচনায় বসা দরকার। কারণ রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের স্টেকহোল্ডার। আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারে তাদের কাছ থেকে পরামর্শ নেয়া হবে।
সেদিন তিনি জানিয়েছিলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা কবে বসবেন সেটা শিগগির জানানো হবে। আজ তিনি সেই দিনক্ষণ জানালেন।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর তিনি দুই দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেন। এবার তিনি তৃতীয় দফায় বসছেন প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024