1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 9:53 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

‘লকডাউন অমান্য করলে গুলি করে হত্যা : ফিলিপাইনের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২০,
  • 550 Time View

করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। আক্রান্তের সংখ্যা এক কোটি ছুঁতে চলেছে। এই পরিস্থিতিতে সমগ্র বিশ্বে লকডাউন চলছে। করোনায় আক্রান্ত সন্দেহভাজনদের কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে গুলি করে হত্যা করার আদেশ দিতে পারেন বরে জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে।

তিনি বলেছেন, ‘‌আমার মধ্যে কোনো জড়তা নেই। প্রয়োজনে পুলিশ ও সামরিক বাহিনীকে আমি নির্দেশ দেব যে, যারা লকডাউন অমান্য করবে, তাদের যেন গুলি করে হত্যা করা হয়। সবাই নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছে।’‌

ফিলিপাইনের ম্যানিলাসহ বিভিন্ন স্থানে চলছে লকডাউন। অনেককেই কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তবে রাজধানীর গরিব লোকজন অনেক সময়ই এই নির্দেশ মানছেন না। জীবিকার সন্ধানে তারা বেরিয়ে পড়ছেন।

এখানেই বিরক্ত প্রেসিডেন্ট। তার ক্ষোভ গিয়ে পড়েছে বামপন্থী নাগরিক গোষ্ঠীর উপর। তার দাবি বামপন্থী নাগরিকরাই নির্দেশ অমান্য করছেন। তাই কড়া ভাষায় দুতার্তে বলেছেন, ‘‌বামপন্থীদের বলছি। আপনারা সরকারের উর্ধ্বে নন। তাই বাইরে বেরোবেন না। ঝামেলা তৈরির চেষ্টা করবেন না। করোনা মোকাবিলায় সরকারের পাশে থাকুন।’‌
সূত্র : বিবিসি/আলজাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024