1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 8:26 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

ময়মনসিংহ মেডিক্যালে করোনা ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৮, ২০২০,
  • 586 Time View

গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, করোনা রোগিদের সুচিকিৎসা নিশ্চিত করতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে নগরীর এসকে হাসপাতালে করোনা রোগিদের জন্য ইউনিট চালু থাকলেও তা পর্যাপ্ত নয়। ফলে এই অঞ্চলের করোনা আক্রান্তদের আধুনিক ও উন্নত চিকিৎসা সেবায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই ইউনিটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১৪ জুন বিকেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে করোনা ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধন করে এসব কথা বলেন গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এসময় সিটি মেয়র ইকরামুল হক টিটু, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আবুল কাসেম, কলেজের অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথ, জেলা প্রশাসক মিজানুর রহমান, হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষèী নারায়ণ মুজমদার, সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম, প্রেসকাবের সাধারণ সম্পাদক অমিত রায়সহ হাসপাতাল ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষèী নারায়ণ মুজমদার জানান, মচিমহার নতুন ভবনের পঞ্চম থেকে অষ্টম তলা পর্যন্ত চারটি ফোরে দশটি আইসিইউ, ৪০টি কেবিন ও ১০০ শয্যার ব্যবস্থা করা হয়েছে। এজন্য ২১ জন চিকিৎসক, ১৮ জন নার্সসহ প্রয়োজনীয় স্টাফ নিয়োজিত করা হয়েছে। এটি চালু হলে করোনা রোগিদের জন্য চিকিৎসা সেবায় সুব্যবস্থা নিশ্চিত হবে বলে জানান নগরবাসী। ###

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024