1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 8:26 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

ময়মনসিংহের দৈনিক জাহান সম্পাদক রেবেকা ইয়াসমিনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৮, ২০২০,
  • 599 Time View

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকে প্রকাশিত প্রথম দৈনিক জাহান প্রকাশক ও সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন (৬৫) করোনায় আক্রান্ত হয়ে সোমবার দুপুর আড়াইটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে এক পূত্র, ২কণ্ন্যা, ভাই-বোন, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কৃষিবিদ শেখ হাবিবুর রহমানের সহধর্মীনি ছিলেন।

জানাজা শেষে মোহনগঞ্জ পৌর শহরে দৌলতপুরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন দৈনিক জাহান নির্বাহী সম্পাদক মোঃ আবদুল হাসেম। অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন নেত্রকোণার মোহনগঞ্জ আল মবিন রোডস্থ বিশিষ্ট সমাজ সেবক ও চিকিৎসক মরহুম ডাঃ বদর উদ্দিন আহমেদ এর কন্যা।

পারিবারিক সূত্র জানায়, গত ২৬ জুন স্ট্রোকজনিত কারনে প্রথমে তাকে সিবিএমসিবির আইসিইউতে এবং চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয়বারের মতো স্ট্রোক হলে গত ১৮ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর সেখানে ১৯ জুলাই তার কোভিড পজিটিভ হলে তাকে মচিমহার ডেডিকেটেড কোভিড হাসপাতালের আইসিইউতে স্থানানৃতর করা হয়। তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিক ছিলো। এরপর থেকে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

রেবেকা ইয়াসমিন নেত্রকোণা থেকে প্রকাশিত দৈনিক বাংলার দপর্ণ পত্রিকারও প্রকাশক। এছাড়াও ময়মনসিংহ সংবাদপত্র শিল্প মালিক সমিতির সভাপতি, ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ২০১২ সালের ২৬ জুন দৈনিক জাহান ও দৈনিক দর্পণ প্রকাশক কৃষিবিদ শেখ হাবিবুর রহমান শেখ ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024