1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 9:34 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

ময়মনসিংহে সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে ‘রিফর্ম বাংলাদেশ’ ছাত্র সংগঠনের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ১৪, ২০২৪,
  • 194 Time View

কাগজ প্রতিবেদক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছে ছাত্র সংগঠন ‘রিফর্ম বাংলাদেশ’। বুধবার দুপুরে নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষার্থী এস এম ইরফান মাহির।
এই সংগঠনের ২৪০ জন সদস্য ৯টি গ্রুপে ৭টি সেক্টরে কাজ করে মানুষের মৌলিক অধিকারের বিভিন্ন খাতগুলোতে মনিটরিং করেন। ভোক্তা অধিকার সেবা, বাজার মনিটরিং, চিকিৎসা সেবা, শিক্ষা সেবা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও স্থানীয় সরকার সেবা এসব ক্ষেত্রে তারা কিছু অসংগতি খুজে পান। এগুলো বিষয় প্রশাসনকে অবহিত করেন এবং তারা এসব অসংগতি দুর করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চান। প্রশাসন শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করার কথা ব্যক্ত করেন।
এসময় আদিন বিন হোসেইন, ফারহান শাহরিয়ার ফাহিম, মৌরিন ইসলাম, উম্মে হাবিবা, রাগীব মোহসিন তুর্য, জহুরা মানসুরা সাদিয়া, নিঝুম আবিদ, শেনন শাহরিয়ার ইফতি, নাজমুসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024