কাগজ প্রতিবেদক
উপজেলা প্রশাসনের আয়োজন এবং বেসরকারি উন্নয়ন সংগঠন রূপান্তরের সহযোগিতায় বুধবার ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মানব পাচার প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হক, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার ফাহমিদা শবনম, কোতয়ালী মডেল থানার সাব- ইনস্পেক্টর মোঃ আব্দুর রহিম, নাগরিক কমিটির আহবায়ক মোঃ রাকিব হোসেন, সাংবাদিক নিয়ামুল কবির সজল প্রমুখ। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী কামরুজ্জামান রানা। সভার শুরুতে জেলা সমন্বয়কারী যৌন পাচারের ঝুঁকিতে থাকা শিশুদের তালিকা উপস্থাপন করেন। যৌন পাচারের ঝুঁকিতে থাকা শিশুদের পারিবারিক ও সামাজিক সমস্যা চিহ্নিতকরণ, ঝুঁকির মাত্রা নির্ধারন, ঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভ্যন্তরীণ শিশু যৌন পাচার প্রতিরোধ করতে হলে সকল পর্যায়ে সমন্বয় করে কাজ করতে হবে। তিনি সরকারি এবং বেসরকারি পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে কিভাবে যায় তার উপর জোর দেন। পরে অভ্যন্তরীণ যৌন পাচারের ঝুঁকিতে থাকা শিশুদের সেবা প্রদানের লক্ষে যৌতভাবে একটি এ্যাকশান প্ল্যান তৈরি করা হয়। মতবিনিময় সভায় সার্বিক সহযোগিতা করেন রূপান্তরের ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ জাকির হাসান।