1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 9:54 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

মক্কা-মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২০,
  • 590 Time View

পবিত্র মক্কা ও মদিনা নগরীতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সৌদি প্রেস এজেন্সির উদ্ধৃতি দিয়ে আরব নিউজ এ খবর প্রকাশ করেছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ বলবত থাকবে।
তবে চিকিৎসা সেবা ও খাবার সংগ্রহ করার জন্য এই দুই নগরের বাসিন্দারা ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাড়ির বাইরে বের হতে পারবেন।
ঘোষণায় আরো বলা হয়, কেউ বাইরে বের হলে একটি গাড়িতে সর্বোচ্চ দুজন আরোহী থাকতে পারবেন। এদের একজন হতে পারেন গাড়িচালক এবং অপরজন রোগী বা খাবার সংগ্রহকারী।

তবে ব্যাংকিং পরিষেবা ও এটিএম সার্ভিস কিভাবে ব্যবহার করা যায়, সে ব্যাপারে সৌদি অর্থ মন্ত্রণালয় কাজ করবে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে।
কারফিউ থেকে স্বাস্থ্যকর্মীদের রেহাই দেয়া হয়েছে। ফলে তারা আগের মতোই কর্মস্থলে যেতে পারবেন।
এই দুই নগরীর ফার্মেসি, সুপার মার্কেট, ব্যাংক, পেট্রোল পাম্প সবই বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ শিশুদের সুরক্ষা দেয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। তাছাড়া বয়স্কদের যাতে বাড়ির বাইরে যেতে না দেয়া হয়, তাও নিশ্চিত করতে বলা হয়েছে। আর মুদি সামগ্রী ও খাবারের জন্য যতটা সম্ভব ডেলিভারি সার্ভিস ব্যবহার করার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024