1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 9:59 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০, আক্রান্ত বেড়ে ১৯৬৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২০,
  • 574 Time View

ভারতে লকডাউনের মধ্যেও লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যা বড়ে দাঁড়িয়েছে ১৯৬৫ জনে। বুধবার রাত পর্যন্ত ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৮৩৪ জন। বৃহস্পতিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এখন ১৯৬৫ জন। অর্থাৎ গত এই সময়ের মধ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন আরো ১৩১ জন। এ দিন নতুন করে আরো ৯ জনের মৃত্যুও হয়েছে। ফলে এখনও পর্যন্ত গোটা ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।  তবে আশার কথা এর মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১৫১ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালযের হিসেব অনুযায়ী দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে, ৩৩৫ জন। সেখানে মৃত্যুও হয়েছে ১৩ জনের। এর পরেই রয়েছে কেরালা রাজ্য। এরপরে যথাক্রমে রয়েছে তামিলনাড়ু, দিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যও। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৩৭। মৃত্যু হয়েছে ৩ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬ জন।

নতুন আক্রান্তদের একটা বড় অংশ দিল্লিতে নিজামউদ্দিনের জামাতে অংশ নেয়া মানুষজন রয়েছেন বলে জানা গেছে। নিজামউদ্দিনের জামাতে যোগ দেয়া লোকজন সারা ভারতের ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ফলে সেই বিষয়টি নিয়ে আলাদা করে সব রাজ্যকে সতর্কবার্তা পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ওই জামাতে যোগ দেয়া এবং তাদের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করার কাজ চলছে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, নিজামউদ্দিনে যোগ দেয়া এবং তাদের সংস্পর্শে আসা লোকজনের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে বলেই এ ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

অন্যদিকে ভারতে মৃতের সংখ্যার নিরিখেও শীর্ষে  রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে মৃত্যু হয়েছে ৯ জনের। দ্বিতীয় স্থানে থাকা গুজরাটে মৃত্যু হয়েছে ৬ জনের। কর্নাটক, মধ্যপ্রদেশ, পাঞ্জাব ও তেলঙ্গানায় মৃত্যু হয়েছে তিন জনের। তবে তেলঙ্গানায় দিল্লির নিজামউদ্দিন ফেরত ৬ জনের মৃত্যু হয়েছে বলে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু সেই খবর রাজ্য সরকার চেপে রাখতে চাইছে বলে অভিযোগ উঠেছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালযের রিপোর্ট অনুযায়ী, বুধবার পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ জন। ফলে আক্রান্তের সংখ্যা এক লাফে পৌঁছেছে ৩৭ জনে। মৃত্যু হয়েছে ২ জনের। তবে এর মধ্যে বুধবার সকালে বেলঘরিয়ার আক্রান্ত বৃদ্ধের মৃত্যু অন্তর্ভূ্ক্ত করা হয়নি। এ রাজ্যেও নিজামউদ্দিন ফেরতদের শনাক্ত করে হোম আইসোলেশন বা কোয়রান্টাইনে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও গৃহ পর্যবেক্ষণে রয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024