1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 5:56 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

বাকৃবি এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪,
  • 318 Time View

কাগজ প্রতিবেদক, বাকৃবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন আর রশিদ এর বিরুদ্ধে যৌন নির্যাতন ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ১ম বর্ষে অধ্যয়নরত এক মালয়েশিয়ান নারী শিক্ষার্থী এ বিষয়ে (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. মো. হারুন আররশিদ বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালি দলের বর্তমান সভাপতি। ঘটনা জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশেরও ডাক দিয়েছেন।

অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মাহবুব আলমকে সভাপতি এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলামকে সদস্য সচিব করে পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করে। অন্যান্য সদস্যদের মধ্যে আছেন ড. মনির হোসেন, ড. মিনারা খাতুন এবং ড. আবদুল্লাহ ইকবাল। আগামী সপ্তাহের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উপাচার্যের কাছে দেওয়া লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে অধ্যাপক ড. মো. হারুন আর রশিদের বাসার উল্টো দিকের ফ্ল্যাটে তিনি থাকতেন। ওই শিক্ষক তাঁর বাসায় জোর করে প্রবেশ করে যৌন নির্যাতন করেন।এছাড়াও, তিনি প্রয়োজন ছাড়াই মেসেজ পাঠিয়েছেন এবং রাতে অস্বাভাবিক সময়ে বাসায় ঢোকার চেষ্টা করেছেন। বিষয়টি নিয়ে অভিযোগ দেওয়ার কথা বললে তিনি ভয়ভীতি দেখান।

তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. মাহবুব আলম বলেন, এ বিষয়ে আমরা কাজ শুরু করেছি। আমরা যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করব।
অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ বলেন, এ বিষয়ে আমার আপাতত কিছুই বলার নেই।

এ বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ওই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত একটি তদন্ত কমিটি করেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024