1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 9:59 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

ধোবাউড়ায় নেতাই নদীর বেড়ীবাধ ভেঙ্গে বাড়িঘরে পানি, বন্যার আশংকায় আতংকে সাধারণ মানুষ

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪,
  • 270 Time View

কাগজ প্রতিবেদক
ময়মনসিংহের ধোবাউড়ায় টানা ২২ ঘন্টা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। নেতাই নদীর বেড়ীবাধ ভেঙ্গে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে কৃষকের রোপনকৃত আমন ফসল। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। আতংকে রয়েছেন সাধারণ মানুষ। ঘরবাড়িতে পানি প্রবেশ করায় অবর্ণণীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে পানিবন্দী মানুষের।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। শুক্রবার বিকাল ৪ টায় কিছুটা কমে বৃষ্টি আবার শুরু হয়। টানা বর্ষনে উপজেলার দক্ষিণ মাইজপাড়া, গামারীতলা, ঘোঁষগাও, পোড়াকান্দুলিয়া ইউনিয়নের অন্তত ২০ টি গ্রাম প্লাবিত হয়েছে। উজান থেকে পাহাড়ী ঢলের পানি নেমে আসায় নেতাই নদীর বাধ ভেঙ্গে পানি প্রবেশ করছে। ইতোমধ্যে নিম্নাঞ্চলের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে পুকুর এবং মাটির রাস্তা।
ঘোঁষগাও ইউনিয়নের আবুল বাশার শিমুল বলেন, নেতাই নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে নদীর আশেপাশের বাড়িগুলোতে পানি প্রবেশ করেছে, তাদের বাড়িতে রান্নাবান্না বন্ধ রয়েছে। খাবার পানি সংকটে মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল জানান, ভারী বর্ষণের ফলে নেতাই নদীর বাঁধ ক্ষতিগ্রস্থ হয়ে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টি কমে গেলে আগামী দুনিনের মধ্যে এলাকার পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্থ বাঁধটি পুনঃনির্মান করা হবে।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন জানান, যেসব এলাকায় পানি প্রবেশ করেছে সেসব এলাকার জনপ্রতিনিধিদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। খোঁজখবর নিয়ে ক্ষতিগ্রস্থদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024