1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 9:38 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

দেবিদ্বারে করোনা উপসর্গ নিয়ে কলেজছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১৫, ২০২০,
  • 636 Time View

কুমিল্লার দেবিদ্বারে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ওই কলেজছাত্রের শ্বাসকষ্ট দেখা দিলে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলার বড়শালঘর গ্রামের বাসিন্দা ওই কলেজছাত্র কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহম্মেদ কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই কলেজছাত্র লেখাপড়ার পাশাপাশি দেবিদ্বার নিউমার্কেট মাজেদ ম্যানশনে তার মামার পোলট্রি ফিডসের দোকানে ব্যবসায় সহযোগিতা করতেন। তিনি দীর্ঘদিন অ্যাজমা রোগে ভুগছিলেন এবং কিছুদিন ধরে তার জ্বর-সর্দি ছিল বলে পরিবারের লোকজন জানায়। সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার মৃত্যু হয়। পরিবারের দাবি অনুসারে করোনার নানা লক্ষণ থাকার কারণে নমুনা সংগ্রহ করা হয়েছে।

দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশের উপস্থিতিতে ওই কলেজছাত্রের লাশ তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024