1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 8:30 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

দুর্নীতিবাজ বিএনপিকে এদেশের মানুষ সমর্থন করতে পারে না: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ২৩, ২০২৩,
  • 362 Time View

বাসস :

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিবাজ বিএনপিকে এদেশের মানুষ সমর্থন করতে পারে না। কারণ, বিএনপি ক্ষমতায় গেলে দেশটাকে গিলে খাবে।
তিনি বলেন, ‘পলাতক দন্ডিত আসামি যে দলের নেতা সেই দলকে এই দেশের মানুষ সমর্থন করতে পারেনা। এরা ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধ, উন্নয়ন গিলে খাবে। এমনকি দেশটাও গিলে খাবে।’
ওবায়দুল কাদের আজ রোববার সকালে নোয়াখালীর বসুরহাটে শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন। কোম্পানিগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মানেই ভোট চুরি, ভোট জালিয়াতি আর ভুয়া ভোটার তালিকা। নির্বাচন হবে নির্বাচনের নিয়মে। কারো ফরমায়েশে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে আদালতের নির্দেশে। ওটাকে আর জীবিত করা যাবে না।
ওবয়দুল কাদের বলেন, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে অধীর আগ্রহে বসে আছে। অথচ বিএনপি মহাসচিব আওয়ামী লীগকে ১০ সীট দিতে চান। খাই খাই পার্টি বিএনপি এখন ক্ষমতার জন্য অস্থির হয়ে গেছে।
আগে নোয়াখালীতে বিএনপির ঘাটি ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা মারামারি করে নয়, গোলাগুলি করে নয় কাজ করে সেই ঘাটি ভেঙ্গে দিয়েছি।
দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মীর্জা কাদেরের সভাপতিত্বে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম এবং কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদদ্দিনও বক্তব্য রাখেন।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বসুরহাটে আধুনিকায়নকৃত বাসস্ট্যান্ড ও সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024