1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 11:26 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২৬, ২০২৪,
  • 260 Time View

কাগজ প্রতিবেদক, দুর্গাপুর
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদ ও দশভূজা বাড়ী মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল কৃষ্ণ পূজা ও গীতা পাঠ শেষে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহনে শ্রী শ্রী দশভূজা মন্দির প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মন্দির প্রাঙ্গনে উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা এর সভাপতিত্বে উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল এর সঞ্চালনায় শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি ঈমাম হাসান আবুচান, সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, উপজেলা বিএনপি‘র যুগ্নআহবায়ক আলহাজ¦ জামাল উদ্দিন মাস্টার, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মো. রাশেদুল ইসলাম, মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি রনজিত সেন, বিএনপি নেতা মো. হারেজ গনি, ফজলুর রহমান রুনু, সম্রাট গনি, মো. সাদেক, রুক্কু মিয়া, পুজা উদযাপন পরিষদ নেতা এডভোকেট সুরঞ্জন দা, গবিন্দ দেবনাথ, সুবল দে, বাপ্পি সাহা, অসিম সাহা, মিন্টু সাহা, প্রদীপ দাস, লিংকন চন্দ, টুকন সরকার, হরি চন্দন, বজেন্দ্র সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার প্রমুখ। আলোচনা শেষে আগত ভক্তবৃন্দের অংশগ্রহনে লীলা কীর্তন, মহাপ্রসাদ বিতরন ও বন্যার্তদের জন্য বিশেষ প্রার্থনা এবং মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা সহ এক শোক প্রস্তাব করা হয়।
জন্মাষ্টমীর প্রসাদের টাকা বন্যার্তদের মাঝে বিতরণ
অনুষ্ঠানের মহাপ্রসাদের টাকা দেশের বন্যা কবলিত এলাকায় বিতরণ করেন দুর্গাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। প্রসাদ বিতরনের মধ্য থেকে ১৬ হাজার ১শত টাকা প্রদান উপদেষ্টার ত্রান তহবিলে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান এর হাতে তুলে দেয়া হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি‘র সাবেক সহ-সভাপতি ঈমাম হাসান আবুচান, সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, উপজেলা বিএনপি‘র যুগ্নআহবায়ক আলহাজ¦ জামাল উদ্দিন মাস্টার, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মো. রাশেদুল ইসলাম, মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি রনজিত সেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার প্রমুখ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড মানেশ সাহা বলেন, আমরাও বন্যার্তদের শোকে শোকাহত। এবারের অনুষ্ঠানে উৎসবের ব্যয় সীমিত ও প্রসাদ বিতরণ না করে ওই টাকা দেশের বন্যাদুর্গতদের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ##

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024