1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 5:54 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

তহুরার হ্যাট্টিকে ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২৭, ২০২৪,
  • 352 Time View

কাগজ ডেস্ক
স্ট্রাইকার তহুরা খাতুনের হ্যাট্টিকে তৃতীয়বারের মত নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। সপ্তম আসরের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ ৭-১ গোলে হারিয়েছে ভুটানকে। ২০১৬ ও ২০২২ সালের আসরে ফাইনাল খেলেছিলো বাংলাদেশ। ২০১৬ সালে রানার্স-আপ হলেও, ২০২২ সালে প্রথমবারের মত শিরোপা জিতেছিলো বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটেই প্রথম গোল পেয়ে যায় বাংলাদেশ। তহুরার পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের বক্সের ভেতর থেকে বাঁ-পায়ের দারুণ শটে গোল করেন আরেক স্ট্রাইকার ঋতুপর্ণা চাকমা।

১৫ মিনিটে বাংলাদেশকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তহুরা। শিউলির কাছ থেকে বল পেয়ে বক্সের সামনে থেকে বাঁ-পায়ের শটে গোল আদায় করেন নেন তিনি।
২৬ মিনিটে বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন সাবিনা। মনিকার যোগান দেওয়া বল প্লেসিং শটে গোল করেন তিনি। ৩৫ মিনিটে বাংলাদেশকে গোল আনন্দে মাতান তহুরা। বাঁ-পায়ের বাঁকানো শটে ভুটানের গোলরক্ষককে বোকা বানিয়ে গোল আদায় করে নেন তারকা এই ফুটবলার। দুই মিনিট পরই ভুটানের গোলরক্ষককে কাটিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন সাবিনা। ৫-০ গোলে এগিয়ে ম্যাচের লাগাম নেয় বাংলাদেশ। ৪১ মিনিটে গোলের ব্যবধান কমায় ভুটান। দলের পক্ষে গোলটি করেন স্ট্রাইকার দেকি হাজম। ৫-১ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও বল দখলে রেখেছিলো বাংলাদেশ। ৫৬ মিনিটে মনিকার পাসে বল পেয়ে ডি-বক্স থেকে নিজের তৃতীয় গোল করে হ্যাট্টিক পূর্ণ করেন তহুরা। সাফের মঞ্চে প্রথম হ্যাট্টিক করলেন তিনি। চলতি আসরে এখন পর্যন্ত তার গোল সংখ্যা ৫। ৭১ মিনিটে কর্ণার থেকে উড়ে আসা বলে হেডের সাহায্যে ভুটানের জালে সপ্তম গোল করেন মাশুরা পারভিন। এরপর ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে, ৭-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচে হ্যাট্টিকের জন্য সেরা খেলোয়াড় হন তহুরা।

দক্ষিণ এশিয়ার ‘নারী বিশ্বকাপ’ নামে খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে আগামী ৩০ অক্টোবর ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। নেপাল ও ভারতের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশের মেয়েরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024