1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 11:25 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

গাজীপুরে কাজে যোগ দিয়েছেন শিল্পকারখানার শ্রমিকরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪,
  • 218 Time View

বাসস

জেলার বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিয়েছেন। এতে কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদনপ্রক্রিয়া শুরু হয়েছে। নিরাপত্তার কারণে বন্ধ রাখা কারখানাগুলোও আজ চালু করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। বেলা ১১টা পর্যন্ত কোথাও কোনো আন্দোলনের খবর পাওয়া যায়নি।
বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে গাজীপুর নগর ও জেলার বিভিন্ন এলাকায় শিল্পকারখানার শ্রমিকদের অসন্তোষ ও বিক্ষোভ মিছিল চলছিল। বিভিন্ন দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন। তবে আজ সকাল থেকে শ্রমিকেরা নিজেদের কারখানায় কাজে যোগ দিয়েছেন। কোনোভাবেই যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে, এ ব্যাপারে সতর্ক অবস্থানে আছে কারখানা কর্তৃপক্ষ। গাজীপুরের দুই হাজারের বেশি পোশাক কারখানার নিরাপত্তা রক্ষায় শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহাম্মেদ বলেন, ইবনে সিনাসহ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে সমস্যার সমাধান হলে এসব কারখানাও খুলে দেওয়া হবে। তবে আজ সকাল থেকে গাজীপুরে কোথাও শ্রমিক আন্দোলনের খবর আসেনি।
পুলিশ জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানাটি কয়েক দিন ধরে বন্ধ। এ ছাড়া হাতে গোনা দু-তিনটি কারখানা শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে। কয়েক দিন ধরে বিভিন্ন দাবিতে কারখানার শ্রমিক ও চাকরিপ্রার্থী বহিরাগতরা আন্দোলন করে আসছিলেন। এতে মহাসড়ক অবরোধসহ বেশ কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটে। তবে আজ পরিস্থিতি স্বাভাবিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024