1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 8:30 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

গফরগাঁওয়ে নতুন সাবরেজিস্ট্রার মীর ইমরুল কায়েস আলী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৮, ২০২০,
  • 599 Time View

মীর ইমরুল কায়েস আলীকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ময়মনসিংহের গফরগাঁওয়ে বদলি করা হয়েছে। সেইসাথে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে দেশের আরো ১৪ সাবরেজিস্ট্রারকে। রোববার (২৬ জুলাই) এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
এসব সাব-রেজিস্ট্রারদের আগামী ৯ আগস্টের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য বিজ্ঞপ্তি জারি করতে মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ করা হয়েছে।

বদলি করা সাব-রেজিস্ট্রারদের মধ্যে মো. শফি আকরামুজ্জামানকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, মো. সবুজ মিয়াকে রাণীশংকৈল থেকে জয়পুরহাটের পাঁচবিবি, মো. সাদেকুর রহমানকে পাঁচবিবি থেকে কুড়িগ্রাম সদর, সালাউদ্দিন আহমেদকে চট্টগ্রামের আনোয়ারা থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম, আ ন ম বজলুর রহমান মন্ডলকে পঞ্চগড় সদর থেকে গাজীপুরের কাপাসিয়া, মো. নাজমূল হাসানকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা, মো. মাজহারুল ইসলামকে টাঙ্গাইলের মির্জাপুর থেকে গাজীপুরের কালিয়াকৈর, কানিজ ফাতেমাকে ফরিদপুরের ভাঙ্গা থেকে টাঙ্গাইল সদর, মো. কামরুল হাসানকে শরীয়তপুরের নড়িয়া থেকে গোপালগঞ্জের মুকসুদপুর, মীর ইমরুল কায়েস আলীকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ময়মনসিংহের গফরগাঁও, মো. আব্দুর রশিদকে নোয়াখালী সদর থেকে লালমনিরহাট সদর, নূর তোজাম্মেল হোসেনকে মাদারীপুরের কালকিনি থেকে টাঙ্গাইলের ভূয়াপুর, মো. তোফাজ্জল হোসেনকে টাঙ্গাইলের কালিহাতী থেকে সিলেটের তাজপুর, মো. ইউনূসকে সিলেটের তাজপুর থেকে ঠাকুরগাঁওয়ের হরিপুর এবং কাওসার খানকে মাগুরা সদর থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024