1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 9:42 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

কোভিড-১৯ নিয়ে বেঁচে থাকা শিখতে হবে

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২২, ২০২০,
  • 552 Time View

বর্তমানে বিশ্বে একমাত্র আলোচিত বিষয় হলো করোনাভাইরাস। এই ভাইরাস সংক্রমণ ঠেকাতে বিশ্বজুড়ে একমাত্র উপায় হিসেবে বেছে নেয়া হয়েছে লকডাউন বা গৃহবন্দী থাকা। বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সুপারিশে অনেক দেশ এখন লকডাউন অবস্থায় রয়েছে। কিন্তু করোনাভাইরাস মহামারি প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য সঙ্কট মোকাবেলা (হেলথ অ্যাকশন ক্রাইসিস) বিভাগের পরিচালক ডা. ডেভিড নাবারু হঠাৎ বিশ্বকে আহ্বান করছেন সম্পূর্ণ ভিন্ন পথে। বিবিসি সংবাদ মাধ্যমে মঙ্গলবার রাতে প্রকাশিত এক ভিডিও ফুটেজে তিনি করোনাভাইরাস নিয়ে সবাইকে বেঁচে থাকা শিখে নেয়ার আহ্বান জানিয়েছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তিনি বাস্তববাদী হতে বলেছেন।

তিনি বলেন, এই ভাইরাস মহামারি সময় সহজে চলে যাচ্ছে না। এখন আমাদের দুটি উপায় রয়েছে। হয় আমাদের সকলকে এই ভাইরাসে সংক্রমিত হতে হবে অথবা করোনাভাইরাসের বিরুদ্ধে দ্রুত কোনো প্রতিষেধক আবিষ্কার করতে হবে। কিন্তু প্রতিষেধক বা এর উন্নত চিকিৎসা ব্যবস্থা তৈরিতে কতো সময় লাগবে আমরা কেউ জানি না। তাই আমাদের ভাইরাসটি নিয়েই বেঁচে থাকা শিখতে হবে।

তিনি আরো বলেন, মহামারির মধ্যেই আমাদের ব্যবসা চালিয়ে যেতে হবে। এই ভাইরাসের উপস্থিতি নিয়েই সামাজিক সম্পর্ক স্থাপন করতে হবে। করোনা সংক্রমণ রোধে বিরতিহীনভাবে লকডাউন সমাধান নয়।

ডেভিড নাবারু ওই ভিডিও ফুটেজটি তার টুইটার একাউন্টে পোস্ট করেছেন ও সবাইকে বাস্তববাদী হওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024