1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 9:36 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

করোনাভাইরাস : যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১,১৬৯ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ৩, ২০২০,
  • 561 Time View

মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে ১ হাজার ১৬৯ জনের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী এ মহামারী ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে যেকোন দেশে একদিনের মৃত্যুর ক্ষেত্রে এ সংখ্যা সর্বোচ্চ। বৃহস্পতিবার জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়। খবর এএফপি’র।

এর আগে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ইতালির। গত ২৭ মার্চ দেশটিতে এ মহামারি ভাইরাসে ৯৬৯ জনের মৃত্যু হয়। এ বৈশ্বিক মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৫ হাজার ৯২৬ জনের প্রাণহানি ঘটেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর ক্ষেত্রে বর্তমানে ইতালিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এ ভাইরাসে ১৩ হাজার ৯১৫ জন প্রাণ হারিয়েছে। এর পরের অবস্থানে রয়েছে স্পেন। সেখানে করোনাভইরাসে ১০ হাজার ৩ জন মারা গেছে।

জনস হপকিন্স জানায়, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ৩০ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে সরকারি হিসাব অনুযায়ী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৪৩ হাজারে দাঁড়ালো।

নিউইয়র্ক সিটি স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায়, আমেরিকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উৎপত্তিকেন্দ্র এ নগরীতে করোনাভাইরাসে প্রায় ৫০ হাজার আক্রান্ত ও ১ হাজার ৫শ’ জনের বেশি মারা গেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা এখন প্রতিদিন লক্ষাধিক মানুষের করোনাভাইরাস পরীক্ষা করছি। এ সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের চেয়ে অনেক বেশি।

যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার মানুষ মারা যেতে পারে বলে হোয়াইট হাউস ধারণা করছে। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024