1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 5, 2026, 8:29 pm
শিরোনাম
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

আমেরিকা বলে দিয়েছে তত্ত্বাবধায়ক আমাদের প্রয়োজন নেই: কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৯, ২০২৩,
  • 349 Time View

কাগজ ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকা বলে দিয়েছে তত্ত্বাবধায়ক আমাদের প্রয়োজন নেই। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। মানুষের শক্তি যখন কমে তখন মুখের বিষ বেড়ে যায়। তারা অকথ্য ভাষায় কথা বলে।
বুধবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তরুণ তুর্কিরা হুট করে মাথা গরম করে। মাথা গরম করো না। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। যত শান্তি বজায় থাকবে আমাদের ভোট বাড়বে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। প্রতিবাদ করতে হবে। প্রতিরোধ করতে হবে। নির্বাচন করবেন এটা আপনাদের অধিকার। কিন্তু বাধা দিতে আসবেন? আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব।
টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ‘বারবার দরকার, শেখ হাসিনার সরকার’-এ স্লোগানে মুখরিত রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকা। এখান থেকেই শুরু হবে আজকের (বুধবার) শোভাযাত্রা। সেখান থেকে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে পর্যন্ত শোভাযাত্রা করবে ক্ষমতাসীন দলটি।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে এই শোভাযাত্রা শুরু হওয়ার আগে সমাবেশ অনুষ্ঠিত হবে। সাতরাস্তা এলাকায় শহীদ তাজউদ্দীন আহমদ অ্যাভিনিউতে অবস্থিত কেন্দ্রীয় ঔষধাগারের সামনে ট্রাকে সমাবেশের মঞ্চ করা হয়েছে। ইতোমধ্যে সমাবেশস্থলে যোগ দিয়েছেন সাউন্ডবক্সে গান বাজিয়ে, ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024