1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. admin_67224916@mymensingherkagoj.com.com : admin_042c65ae :
  3. admin_93f0a463@mymensingherkagoj.com.com : admin_1f0825e3 :
  4. admin_fb8e9432@mymensingherkagoj.com.com : admin_2598d2b1 :
  5. admin_b32f9560@mymensingherkagoj.com.com : admin_72d8d3c4 :
  6. admin_84944443@mymensingherkagoj.com.com : admin_98af6347 :
  7. admin_1c119b04@mymensingherkagoj.com.com : admin_98e11b7c :
  8. admin_bd29f5e0@mymensingherkagoj.com.com : admin_f51b07bc :
  9. my.mensingherkagoj@gmail.com : Editor :
  10. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  11. ne...ee@gmail.com : news :
  12. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  13. saifulmytv@gmail.com : saiful :
  14. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
April 17, 2026, 1:45 pm
শিরোনাম
উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩ গফরগাঁয়ে নিরাপত্তাহীনতায় সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী ও তাঁর পরিবার, আসামীরা প্রকাশ্যে, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি বাকৃবিতে ক্যাট শো : নানা রঙের বিড়ালের সমারোহে বিড়াল প্রেমিদের মিলনমেলা সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লংঘন করেছে, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয় -ময়মনসিংহে জামায়াতের আমির ফুলপুরে ওসি’র চেয়ারে এমপি, আলোচনা-সমালোচনার ঝড়, ভিডিও ভাইরাল ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স জননেতা এমরান সালেহ প্রিন্সকে জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় হালুয়াঘাট-ধোবাউড়ায় আনন্দের জোয়ার

চ্যাম্পিয়ন লিভারপুলকে উড়িয়ে দিলো ম্যানসিটি

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ৩, ২০২০,
  • 572 Time View

এক, দুই বছর নয়; ৩০ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল। শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার (২ জুলাই) মাঠে নামে তারা। প্রতিপক্ষ ছিলো ম্যানচেস্টার সিটি। নিয়ম অনুযায়ী এই ম্যাচে গার্ড অব অনার প্রাপ্য ছিলো লিভারপুলের। তাদের এই সম্মানটুকু দিতে ভুলে করেনি ম্যানসিটি। তবে গার্ড অব অনার দেওয়ার পর তাদের জালে ৪টি গোলও দিয়েছে স্কাই ব্লুজরা।

সদ্য চ্যাম্পিয়ন হওয়া জার্গেন ক্লপের দল সিটির কাছে রীতিমতো উড়ে গেছে ৪-০ গোলে। এই ম্যাচের আগে লিভারপুলকে হারিয়ে নিজেদের সেরা প্রমাণ করতে চেয়েছিল ম্যানসিটি। তারা করলোও সেটা। লিভারপুল চ্যাম্পিয়ন হলেও ম্যানসিটি যে সেরা সেটা তারা প্রমাণ করলো চ্যাম্পিয়নদের এভাবে হারিয়ে।

অবশ্য এই হারে তাদের কিছু আসে-যায় না। কারণ, যা হবার তাই হয়ে গেছে। আগের ম্যাচে চেলসির কাছে ম্যানসিটি হেরে শিরোপা জয়ের দৌড়ে থেকে ছিটকে গেছে। পাশাপাশি ৩০ বছর পর লিভারপুলের শিরোপা জয়ও নিশ্চিত করে দিয়েছে।

বৃহস্পতিবার প্রথমার্ধেই তিনটি গোল হজম করে সালাহ-ফিরমিনোরা। বিরতির পর হজম করে আরো একটি। সেটা অবশ্য আত্মঘাতি খাত থেকে আসে।

ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে নেন কেভিন ডি ব্রুইন। ৩৫ মিনিটে রাহিম স্টার্লিং গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ফিল ফোডেন গোল করে সিটিকে এগিয়ে নেন ৩-০ ব্যবধানে।

বিরতির পর ফিরে এসে লিভারপুলের আলেক্স ওক্সালেড চেম্বারলিন নিজেদের জালে নিজেই বল জড়িয়ে ব্যবধান করেন ৪-০। এরপর অবশ্য আর কোনো গোল হজম করেনি চ্যাম্পিয়নরা।

এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান একপ্রকার মজবুত করেছে সিটি। ৩২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ৬৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে তৃতীয় স্থানে থাকা লেস্টার সিটির সংগ্রহ ৫৫ পয়েন্ট। আর চ্যাম্পিয়ন লিভারপুলের সংগ্রহ ৮৬ পয়েন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024