1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. admin_67224916@mymensingherkagoj.com.com : admin_042c65ae :
  3. admin_93f0a463@mymensingherkagoj.com.com : admin_1f0825e3 :
  4. admin_fb8e9432@mymensingherkagoj.com.com : admin_2598d2b1 :
  5. admin_b32f9560@mymensingherkagoj.com.com : admin_72d8d3c4 :
  6. admin_84944443@mymensingherkagoj.com.com : admin_98af6347 :
  7. admin_1c119b04@mymensingherkagoj.com.com : admin_98e11b7c :
  8. admin_bd29f5e0@mymensingherkagoj.com.com : admin_f51b07bc :
  9. my.mensingherkagoj@gmail.com : Editor :
  10. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  11. ne...ee@gmail.com : news :
  12. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  13. saifulmytv@gmail.com : saiful :
  14. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
April 17, 2026, 1:45 pm
শিরোনাম
উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩ গফরগাঁয়ে নিরাপত্তাহীনতায় সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী ও তাঁর পরিবার, আসামীরা প্রকাশ্যে, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি বাকৃবিতে ক্যাট শো : নানা রঙের বিড়ালের সমারোহে বিড়াল প্রেমিদের মিলনমেলা সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লংঘন করেছে, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয় -ময়মনসিংহে জামায়াতের আমির ফুলপুরে ওসি’র চেয়ারে এমপি, আলোচনা-সমালোচনার ঝড়, ভিডিও ভাইরাল ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স জননেতা এমরান সালেহ প্রিন্সকে জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় হালুয়াঘাট-ধোবাউড়ায় আনন্দের জোয়ার

মেসির ৭০০ গোল

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১, ২০২০,
  • 591 Time View

১৬ বছরের ফুটবল ক্যারিয়ারে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। অবশেষে তিন ম্যাচ পর দেখা পেলেন ৭০০তম ক্যারিয়ার গোলের।

মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পানেনকা পেনাল্টি গোলে এই অর্জনে নাম লিখেছেন বার্সেলোনা ফরোয়ার্ড।

সপ্তম খেলোয়াড় হিসেবে ক্লাব ও দেশের হয়ে ৭০০ গোলের মালিক হলেন মেসি। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী বার্সেলোনার হয়ে করলেন ৬৩০তম গোল, ক্লাবের হয়ে ৭২৪তম ম্যাচে। ক্লাব ফুটবল ক্যারিয়ারে ম্যাচ প্রতি তার গোলের হার দশমিক ৮৭ শতাংশ।

মেসি আর্জেন্টিনার জার্সিতে করেছেন ৭০ গোল। আনুষ্ঠানিকভাবে সাতশর বেশি গোল করা অন্যরা হলেন জোসেফ বিকান (৮০৫ গোল), রোমারিও (৭৭২), পেলে (৭৬৭), ফেরেঙ্ক পুসকাস (৭৪৬), গার্ড মুলার (৭৩৫) ও ক্রিস্টিয়ানো রোনালদো (৭২৮)।

গত বছর অক্টোবরে ইউরো বাছাইয়ে রোনালদো এই অর্জন করেন ইউক্রেনের বিপক্ষে, ক্যারিয়ারের ৯৭৩ ম্যাচে। আর মেসি করলেন ৮৬২ ম্যাচে- চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর চেয়ে ১১১ ম্যাচেরও কম খেলে। ৪৮ মিনিটে নেলসন সেমেদো বিতর্কিত পেনাল্টি আদায় করলে পানেনকা পেনাল্টি কিকে লক্ষ্যভেদ করেন মেসি।

গত ১১ বছর ধরে মেসি এক বর্ষপঞ্জিকায় ৪০টিরও বেশি গোল করে আসছেন। তার মধ্যে ৯ বার অর্ধশত বা তার বেশি গোল করেছেন। ২০১২ সালে করেন ৯১ গোল। এছাড়া ক্লাব ও দেশের হয়ে অ্যাসিস্টও রয়েছে ২৯৪টি। গোল করায় ও বানিয়ে দেওয়ায় এক হাজারি ক্লাবের কাছাকাছি তিনি।

প্রতি দুই বছর অন্তর গোলের সেঞ্চুরি করছেন মেসি। ২০১২ সালে রায়ো ভায়েকানোর বিপক্ষে করেন ৩০০তম গোল। গ্রানাডার বিপক্ষে ২০১৪ সালে চারশ নম্বর গোলটি আসে এবং ২০১৬ সালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫০০ ও ২০১৮ সালে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৬০০ গোল করেন। মাদ্রিদ ক্লাবটির বিপক্ষেই দুই বছর পর এলো ৭০০তম গোল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024