1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. admin_67224916@mymensingherkagoj.com.com : admin_042c65ae :
  3. admin_93f0a463@mymensingherkagoj.com.com : admin_1f0825e3 :
  4. admin_fb8e9432@mymensingherkagoj.com.com : admin_2598d2b1 :
  5. admin_b32f9560@mymensingherkagoj.com.com : admin_72d8d3c4 :
  6. admin_84944443@mymensingherkagoj.com.com : admin_98af6347 :
  7. admin_1c119b04@mymensingherkagoj.com.com : admin_98e11b7c :
  8. admin_bd29f5e0@mymensingherkagoj.com.com : admin_f51b07bc :
  9. my.mensingherkagoj@gmail.com : Editor :
  10. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  11. ne...ee@gmail.com : news :
  12. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  13. saifulmytv@gmail.com : saiful :
  14. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
April 17, 2026, 1:45 pm
শিরোনাম
উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩ গফরগাঁয়ে নিরাপত্তাহীনতায় সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী ও তাঁর পরিবার, আসামীরা প্রকাশ্যে, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি বাকৃবিতে ক্যাট শো : নানা রঙের বিড়ালের সমারোহে বিড়াল প্রেমিদের মিলনমেলা সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লংঘন করেছে, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয় -ময়মনসিংহে জামায়াতের আমির ফুলপুরে ওসি’র চেয়ারে এমপি, আলোচনা-সমালোচনার ঝড়, ভিডিও ভাইরাল ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স জননেতা এমরান সালেহ প্রিন্সকে জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় হালুয়াঘাট-ধোবাউড়ায় আনন্দের জোয়ার

সূচি চূড়ান্তের পর সিরিজ স্থগিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ৩০, ২০২০,
  • 630 Time View

আগস্টে তিন ম‌্যাচ ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল জিম্বাবুয়ে ক্রিকেট দলের। কিন্তু করোনার ধাক্কায় সিরিজটি স্থগিত করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

গত মে’তে ২০২০-২১ মৌসুমের ঘরোয়া আন্তর্জাতিক ক্রিকেট সূচি চূড়ান্ত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে করোনার প্রাদুর্ভাবের পর মাঠে নামার কথা ছিল দলটির। কিন্তু করোনার কারণে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

সিরিজের সংক্ষিপ্ত দৈর্ঘ্য, আগস্টের আগে বায়ো-সুরক্ষিত ব‌্যবস্থা এবং খেলোয়াড়, ম‌্যাচ অফিসিয়াল, স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন থাকায় সিরিজটি স্থগিত করা হয়েছে। ৯, ১২ ও ১৫ আগস্ট ম‌্যাচ তিনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রথম দুটির ভেন‌্যু চূড়ান্ত করা হয়নি। শেষটি হওয়ার কথা টাউনস্লিভে।

করোনার কারণে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার হোম সিরিজ স্থগিত হলো। এর আগে একেবারে শুরুতে নিউজিল‌্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে বাতিল করা হয়েছিল। জুনে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত করে।

২০০৪ সালের ত্রিদেশীয় সিরিজের পর এবারই প্রথম অস্ট্রেলিয়া সফর করতো জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজ স্থগিত হওয়ায় জিম্বাবুয়ের অপেক্ষাও দীর্ঘ হচ্ছে। জিম্বাবুয়ের এরই মধ‌্যে আয়ারল‌্যান্ড, আফগানিস্তান ও ভারত সিরিজ স্থগিত হয়েছে।

দুটি টি-টোয়েন্টি খেলতে অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া যাওয়ার কথা আছে। এরপর ভারতকে আতিথেয়তা দেওয়ার কথা অস্ট্রেলিয়ার। সিরিজ দুটি হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। পাশাপাশি ঝুলে আছে অক্টোবরে-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাগ‌্য। এদিকে জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল‌্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। সেপ্টেম্বরে সিরিজটি আয়োজনের আলোচনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল‌্যান্ড অ‌্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যদিও গণমাধ‌্যম বলছে, সিরিজটি নিয়ে কোনো আশাই নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024