1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. admin_67224916@mymensingherkagoj.com.com : admin_042c65ae :
  3. admin_93f0a463@mymensingherkagoj.com.com : admin_1f0825e3 :
  4. admin_fb8e9432@mymensingherkagoj.com.com : admin_2598d2b1 :
  5. admin_b32f9560@mymensingherkagoj.com.com : admin_72d8d3c4 :
  6. admin_84944443@mymensingherkagoj.com.com : admin_98af6347 :
  7. admin_1c119b04@mymensingherkagoj.com.com : admin_98e11b7c :
  8. admin_bd29f5e0@mymensingherkagoj.com.com : admin_f51b07bc :
  9. my.mensingherkagoj@gmail.com : Editor :
  10. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  11. ne...ee@gmail.com : news :
  12. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  13. saifulmytv@gmail.com : saiful :
  14. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
April 17, 2026, 3:14 pm
শিরোনাম
উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩ গফরগাঁয়ে নিরাপত্তাহীনতায় সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী ও তাঁর পরিবার, আসামীরা প্রকাশ্যে, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি বাকৃবিতে ক্যাট শো : নানা রঙের বিড়ালের সমারোহে বিড়াল প্রেমিদের মিলনমেলা সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লংঘন করেছে, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয় -ময়মনসিংহে জামায়াতের আমির ফুলপুরে ওসি’র চেয়ারে এমপি, আলোচনা-সমালোচনার ঝড়, ভিডিও ভাইরাল ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স জননেতা এমরান সালেহ প্রিন্সকে জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় হালুয়াঘাট-ধোবাউড়ায় আনন্দের জোয়ার

২ বল ছাড়লেই ২ লাখ ডলার! ৩ বছরের জন্য নিষিদ্ধ উমর আকমল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২০,
  • 557 Time View

পাকিস্তান ক্রিকেট টিমের উইকেটকিপার-ব্যাটসম্যান উমর আকমলকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে ওই দেশের বোর্ড। দুর্নীতির অভিযোগে আগামী তিন বছর কোনো ঘরোয়া ক্রিকেট ম্যাচও খেলতে পারবেন না উমর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমনই নির্দেশ দেয়া হয়েছে।

অভিযোগ, ম্যাচ ফিক্সিং প্রস্তাব পাওয়া সত্ত্বেও উমর তা গোপন করেন। এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তিনি কিছুই জানাননি বলে বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার করে বলে দেয়া হয়েছে। আর ওই কারণবশতই পাকিস্তান সুপার লিগেও তাকে খেলতে দেয়া হয়নি। যদিও ওই লিগ কোভিড-১৯ সংক্রমণের কারণে থমকে যায়।

সূত্রের খবর, উমরকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি প্যানেলের প্রধান ফজল-এ-মিরান চৌহান তাকে সব ফরম্যাটের ক্রিকেট থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ বলে ঘোষণা করেন। পিসিবি মিডিয়ার পক্ষ থেকে ট্যুইট করেও জানানো হয়েছে এই খবর।

ভাইয়ের এই নির্বাসনের খবরে হতবাক ভাই কামরান আকমাল। উমর এই শাস্তিকে চ্যালেঞ্জ জানাবেন বলে তার দাবি। কামরানের কথায়, “ন্যায়বিচারের জন্য আমরা সব প্ল্যাটফর্মে যাব। এই অবস্থা থেকে যেভাবেই হোক আমরা বেরোবো।” পাশাপাশিই তিনি আরও জানিয়েছেন যে, তথ্য গোপনের শাস্তি এত বড় হয় না।

কামরানের কথায়, “উমরকে কেন এত কঠিন শাস্তি দেয়া হলো, তা আমার বোধগম্য হচ্ছে না।” তবে এই শাস্তির বিরুদ্ধে তিনি এবং তার পরিবার ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন বলে আরো জানিয়েছেন কামরান।

ভাবলেশহীন উমর বরাবরই রণংদেহি মেজাজের ব্যাটিংয়ের জন্যই পরিচিত। তার উইকেটকিপিংও বিশ্ব ক্রিকেটে যথেষ্ট সমাদৃত। পাকিস্তানের হয়ে ১৬টি টেস্ট, ১২১টি ওয়ান ডে ও ৮৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উমর আকমল। দীর্ঘ দিন ভাই কামরান আকমলের পরিবর্তে পাকিস্তান ক্রিকেট দলে উইকেটরক্ষকের ভূমিকাও পালন করে এসেছেন উমর।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে উমর আকমল জানিয়েছেন, বুকিরা তাকে দুটি ডেলিভারি ছেড়ে দেয়ার পরিবর্তে দুই লাখ ডলার দেবে বলে জানিয়েছিল। পাশাপাশিই উমর এ-ও জানিয়েছেন যে, সেই প্রস্তাতে তিনি রাজি হননি। কিন্তু তথ্য গোপন করে গেছেন বলেই এই কঠিন শাস্তি ধেয়ে এলো তার জীবনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024