1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. admin_67224916@mymensingherkagoj.com.com : admin_042c65ae :
  3. admin_93f0a463@mymensingherkagoj.com.com : admin_1f0825e3 :
  4. admin_fb8e9432@mymensingherkagoj.com.com : admin_2598d2b1 :
  5. admin_b32f9560@mymensingherkagoj.com.com : admin_72d8d3c4 :
  6. admin_84944443@mymensingherkagoj.com.com : admin_98af6347 :
  7. admin_1c119b04@mymensingherkagoj.com.com : admin_98e11b7c :
  8. admin_bd29f5e0@mymensingherkagoj.com.com : admin_f51b07bc :
  9. my.mensingherkagoj@gmail.com : Editor :
  10. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  11. ne...ee@gmail.com : news :
  12. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  13. saifulmytv@gmail.com : saiful :
  14. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
April 17, 2026, 3:26 pm
শিরোনাম
উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩ গফরগাঁয়ে নিরাপত্তাহীনতায় সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী ও তাঁর পরিবার, আসামীরা প্রকাশ্যে, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি বাকৃবিতে ক্যাট শো : নানা রঙের বিড়ালের সমারোহে বিড়াল প্রেমিদের মিলনমেলা সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লংঘন করেছে, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয় -ময়মনসিংহে জামায়াতের আমির ফুলপুরে ওসি’র চেয়ারে এমপি, আলোচনা-সমালোচনার ঝড়, ভিডিও ভাইরাল ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স জননেতা এমরান সালেহ প্রিন্সকে জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় হালুয়াঘাট-ধোবাউড়ায় আনন্দের জোয়ার

করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১১, ২০২০,
  • 572 Time View

 

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত আগামী জুনে নির্ধারিত অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজ স্থগিত করা হয়েছে। আগামী ১১-২৩ জুন চট্টগ্রাম ও ঢাকাতে অস্ট্রেলিয়া দলের দুই টেস্টের সিরিজের সূচি নির্ধারিত ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লুএইচও) করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা দেয়। বিশ্বব্যাপি এই ভাইরাস ছড়িয়ে পড়ছে ব্যাপাকভাবে। তাই পরিস্থিতি দিনকে দিন খারাপ হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট অস্ট্রেলিয়া ( সিএ) যৌভাবে সিদ্ধান্ত নিয়ে টেস্ট সিরিজটি স্থগিত করে।

আজ এক বিবৃতিতে বিসিবি জানায়, দু’টি টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হওয়া ভবিষ্যতে সিরিজটির আয়োজনের জন্য বিসিবি ও সিএ একসাথে কাজ করবে।

বিসিবির প্রধান নির্বাহি নিজামউদ্দিন বলেন, ‘অবশ্যই এটি খেলোয়াড় ও সমর্থকদের জন্য হতাশাজনক। বিশ্বব্যাপী কোভিড-১৯এর প্রভাব বিস্তারের কারণে শারীরিকভাবে নিরাপদে থাকার জন্য বিসিবি ও সিএ গুরুত্বপূর্ণ সিদ্বান্ত নিয়েছে। আমরা আশা করি, খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে এবং পরিস্থিতির স্বাভাবিক হলে ভবিষ্যতে এই সিরিজ আয়োজন করতে আমরা সক্ষম হবো। সেই লক্ষ্যে, বিসিবি-সিএ একসাথে কাজ করে যাবে।’

সিএর প্রধান নির্বাহি কেভিন রবার্টস জানান, ‘সফর স্থগিত করাটা হতাশার। তবে সত্যিকারার্থেই খোলা মেলাভাবে দাায়িত্বশীল আলোচনার জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। উভয় বোর্ডের কাছেই আমাদের জনগণ ও খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা সর্বাগ্রে। দুই ম্যাচের টেস্ট সিরিজটি পিছিয়ে দেয়ার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছি, তা যেন প্রতিফলিত হয়। আমরা জানি, বিশ্ব ক্রিকেট ক্যালেন্ডার বেশ ব্যস্ত সূচি। আমরা বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি যথাসাধ্য চেষ্টা করবো এবং উপযুক্ত সময়ে সিরিজটি নির্ধারনের জন্য আমরা বিসিবির সাথে কাজ চালিয়ে যাবো।’

সারাবিশ্বের ১৪ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ পর্যন্ত ৮৮হাজারের বেশি মানুষ মারা গিয়েছে। বাংলাদেশে আক্রান্ত হয়েছে ৩৩০ জন। মারা গেছে ২১ জন। মহামারীর কারনে বিশ্বজুড়ে ক্রীড়া কার্যক্রম স্থগিত রয়েছে। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024