1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 6, 2026, 7:57 pm
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে মসিকে পরিচ্ছন্নতা অভিযান জোরদার: সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে আজ ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ দীর্ঘ ১১ বছরের অপেক্ষা, পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার

ডেঙ্গু প্রতিরোধে মসিকে পরিচ্ছন্নতা অভিযান জোরদার: সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ৬, ২০২৬,
  • 5 Time View

কাগজ প্রতিবেদক;

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও নগরে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান সরকার রোকন। এসময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে এডিস মশার বিস্তার রোধে নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, ডাব, টায়ার এবং যেখানে বৃষ্টির পানি জমে থাকতে পারে, এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। প্রশাসক আরও বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। সামান্য অসচেতনতার কারণে এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়। তাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নাগরিক ও সিটি কর্পোরেশনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি উল্লেখ করেন, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত মশক নিধন, লার্ভা ধ্বংস এবং বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী দলের সহযোগিতায় প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ডেঙ্গুমুক্ত নগরী প্রতিষ্ঠায় পরিচ্ছন্নতা অভিযানকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সড়ক, ড্রেন, বাজার এলাকা ও জনসমাগমস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং নাগরিকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024